সর্বশেষ

২৪ ঘণ্টায় করোনায় দেশে আরও ২৩৯ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ২৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ২৫৫ জনে।আজ বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৫ হাজার ২৭১ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ লাখ ২৬ হাজার ২৫৩ জনে।২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৫২ হাজার ২৮২টি। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৯ দশমিক ২১ শতাংশ।

এর আগে গতকাল বুধবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৩৭ জনের মৃত্যু হয়। এছাড়া করোনা শনাক্ত হয় সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের।

Related Articles

Back to top button