Homeশীর্ষ সংবাদআনারস প্রতিক নিয়ে বিশ্বনাথ ইউনিয়নে জয়ের আশাবাদ দয়াল উদ্দিন তালুকদারের

আনারস প্রতিক নিয়ে বিশ্বনাথ ইউনিয়নে জয়ের আশাবাদ দয়াল উদ্দিন তালুকদারের

সিলেটের বিশ্বনাথ উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রতিক সোমবার (২৬ জুন) উপজেলা রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ দেন। এসময় ৬নং বিশ্বনাথ ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ দয়াল উদ্দিন তালুকদার ও অপর স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মহি উদ্দিন পলাশ দুজনেই নির্বাচনী প্রতিক আনারস দাবী করলে লটারীর মাধ্যমে হাজী মোঃ দয়াল উদ্দিন তালুকদার নির্বাচনী প্রতিক আনারস জিতে নেন।

প্রতিক পাওয়ার পর উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ দয়াল উদ্দিন তালুকদার বলেন, লটারীর মাধ্যমে নির্বাচনী প্রতিক আনারস পাওয়াকে আমি নির্বাচনের প্রাথমিক জয় হিসেবে দেখি। নির্বাচনে চুড়ান্ত জয় সে দিন পাবো যে দিন আমার ইউনিয়নবাসী ভোটের মাধ্যমে আমাকে বিজয়ী করবেন।

এসময় স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ দয়াল উদ্দিন তালুকদার ১৭ জুলাই আনারস প্রতিকে তাকে বিপুল ভোটে বিজয়ী করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments