Homeলেখালেখিআনোয়ার হোসেন মিছবাহ্ ।। গান

আনোয়ার হোসেন মিছবাহ্ ।। গান

অমন করে লুকিয়ে তুমি মনটা নিলে কাছে

মেঘলা দিনে একলা বেলা তোমায় পেয়ে নাচে।।

 

এখন আমি পুড়তে পারি উড়তে পারি মনে

আকাশ রবি সাগর নদী গভীর বনে বনে

তোমার বুকে বসত গড়ি যে যা ই বলে পাছে।

অমন করে লুকিয়ে তুমি মনটা নিলে কাছে

মেঘলা দিনে একলা বেলা তোমায় পেয়ে নাচে।।

 

মনের জ্বালা পরম জ্বালা আগলে রেখে তুমি

বুকের জমি নিলাম দিতে কলজেখানা চুমি

তোমায় যেন জনম ভরে পাই গো বাঁকে বাঁকে

মৌমাছি রোজ যেমন করে রাণী কে তার রাখে

তেমনি করে তোমায় নিয়ে প্রাণটা যেন বাঁচে।

অমন করে লুকিয়ে তুমি মনটা নিলে কাছে

মেঘলা দিনে একলা বেলা তোমায় পেয়ে নাচে।।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments