Homeশীর্ষ সংবাদআফলাতুন নেছা-পীর বক্স পাঠাগারের অফিস সম্পাদকের বিদেশ যাত্রা উপলক্ষে সংবর্ধনা

আফলাতুন নেছা-পীর বক্স পাঠাগারের অফিস সম্পাদকের বিদেশ যাত্রা উপলক্ষে সংবর্ধনা

37995790_2034909830156335_5744577577977118720_nদক্ষিণ সুরমা উপজেলার কামাল বাজার ইউনিয়নের গুপ্তরগাঁও গ্রামে প্রতিষ্ঠিত আফলাতুন নেছা-পীর বক্স পাঠাগারের উদ্যোগে গত ২৫ জুলাই বুধবার সন্ধ্যায় পাঠাগারের অফিস সম্পাদক সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র মাজেদুর রহমান শিপনের উচ্চ শিক্ষার্থে বিদেশ যাত্রা উপলক্ষে এক সংবর্ধনার আয়োজন করা হয়।
পাঠাগারের সভাপতি বাংলাদেশ বেতার ও টেলিভিশনের গীতিকার গবেষক মোহাম্মদ নওয়াব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রহমত আলী খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নাবিদ হাসান। আলোচনায় অংশ নেন ব্যবসায়ী মকসুদ আহমদ বাসিত, প্রবাসী আজাদুর রহমান সুমন, চাকরিজীবী জুবেল আহমদ, যুব সংগঠক সাকিল আহমদ, রাগীব রায়েবা ডিগ্রি কলেজে ছাত্রী সাবিহা আফরিন তাহমিনা, এম সি বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র মারুফ আহমদ ও সানজিদা শারমিন লাকী, তাসনিম বিনতে নওয়াব ও নাফিস ইকবাল প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments