Homeখেলাধুলা'আমার বোনকে বিয়ে করো নেইমার’

‘আমার বোনকে বিয়ে করো নেইমার’

নেইমারের মতো এত বড় তারকার সঙ্গে বিয়ে হলে বোনটা কত সুখেই না থাকবে- এমনটাই হয়তো ভেবেছিলেন স্তেফান রেকলা নামে নেইমারের এক ভক্ত। তবে পুরো বিশ্বের সামনে ‘নেইমার আমার বোনকে বিয়ে করো’ লেখা ব্যানার দেখানোয় বেজায় ক্ষেপেছেন রেকলার বোন।

গত মঙ্গলবার সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে ব্রাজিলের ম্যাচে গ্যালারিতে ব্যানারটা ধরে ছিলেন ওই ভক্ত।

মিস ব্রাজিল প্রতিযোগিতার সেরা-১৫ জনের মধ্যে মনোনীত আমান্দা রেকলা বলেন, “আমার ভাই যে এটা করেছে, এ ব্যাপারে আমার কোনো ধারণাই ছিল না। আমি তাকে খুন করবো!”

ভাইও কম যায় না। বোনের হুমকির জবাবে অনলাইনে সামাজিক যোগাযোগের মাধ্যমে স্তেফান লেখেন, “আমার বোন বলেছে, সে আমাকে খুন করবে? তার এখনও বিয়ে হয়নি। যদি নেইমার (আমার প্রস্তাবে) রাজি হয় তাহলে তো সারা জীবন সে আমাকে ধন্যবাদ দেবে।”

বিয়ের এ রকমের প্রস্তাব নারী ভক্তদের কাছ থেকে প্রায়ই পাওয়ার কথা নেইমারের। কিন্তু বোনের হয়ে ভাইয়ের এমন প্রস্তাব হয়তো তিনি প্রথমই পেলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments