By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: আমি এই ইন্ডাস্ট্রির শেষ মোঘল: আশা ভোঁসলে
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
বিনোদন

আমি এই ইন্ডাস্ট্রির শেষ মোঘল: আশা ভোঁসলে

Last updated: August 10, 2023 10:26 am
3 years ago
3 Min Read
SHARE

আগামী ৮ সেপ্টেম্বর ৯০-এ পা দিতে চলেছেন আশা ভোঁসলে। জন্মদিন উপলক্ষে দুবাইয়ে এক লাইভ কনসার্টে অংশ নেবেন এই কিংবদন্তি গায়িকা। কনসার্ট সামনে রেখে গত মঙ্গলবার মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছিল। এতে কনসার্টসহ নানা বিষয়ে কথা বলেন তিনি।

শুরুতেই দুবাইয়ে অনুষ্ঠেয় আশা নাইনটি লাইভ ইন কনসার্ট নিয়ে আশা ভোঁসলে বলেন, ‘শুধু কনসার্ট স্টাইলে এই শো হবে না, হবে ব্রডওয়ে স্টাইলে। আমার জীবনের কিছু বিশেষ ঘটনা এই শোয়ে তুলে ধরা হবে। তাই এই অনুষ্ঠানে বিশেষ কিছু হবে। এই বয়সেও সংগীতের সেবা করছি, এ জন্য নিজেকে ভাগ্যবান মনে করি। আমি আগামী দিনেও একইভাবে সংগীতের সেবা করতে চাই। জীবন যেন আমাকে সেই সুযোগ দেয়।’

আশা জানান, দুবাইয়ের এই সংগীত আসরে প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী তাঁর বোন লতা মঙ্গেশকরের কথাও তুলে ধরা হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার জীবনে আমার মা–বাবা ও ভাই-বোনদের অনেক বড় অবদান। আমরা ভাইবোনেরা হাতের পাঁচ আঙুল। আমার জীবনের প্রতিটি পর্যায়ের সঙ্গে তারা জড়িয়ে আছে। লতা তাইয়ের (বড় বোন) সঙ্গে ছোটবেলা থেকে গান গাইছি।’ দীর্ঘশ্বাস ফেলে ভারাক্রান্ত গলায় আশা বলেন, ‘আমি এই ইন্ডাস্ট্রির শেষ মোঘল। আমার সামনে সবাই এক এক করে চলে গেছেন। আমি একা রয়ে গেছি।’

নতুন প্রজন্মের উদ্দেশে আশা বলেন, ‘প্রত্যেক মানুষের খুঁজে বের করা উচিত, তার মধ্যে কী প্রতিভা আছে। সেই প্রতিভা বিকশিত করার প্রয়োজন আছে। আমি কখনোই ভাবিনি যে প্লেব্যাক গায়িকা হব। কিন্তু নিজেকে আরও সমৃদ্ধ করার সুযোগ হাতছাড়া করিনি। তাই প্রায় রোজই রেওয়াজ করি। আমার রেওয়াজের কোনো নির্দিষ্ট সময় নেই। সাধারণত সকাল সাতটা থেকে নয়টা পর্যন্ত রেওয়াজ করি। কখনো আবার ভোর পাঁচটা বা দুপুরবেলায়ও করি। ঘুম না এলে মধ্যরাতেও তানপুরা নিয়ে রেওয়াজ করতে বসে যাই। তবে কারও যাতে ঘুম নষ্ট না হয়, সে জন্য তানপুরার আওয়াজ কমিয়ে দিই। রেওয়াজে বসার আগে এককাপ চা বানিয়ে নিই।’

চড়াই-উতরাইয়ের জীবন আশার। নিজের জীবনকে ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘আমার জীবনের কথা বলতে হলে সঠিক গানটি হলো, “জিন্দেগি ক্যায়সি হ্যায় প্যাহেলি হায় কাভি তো হাসায়, কাভি ইয়ে রুলায়।”এই জায়গায় পৌঁছাতে আমাকে অনেক সংগ্রাম করতে হয়েছে। বাচ্চাদের বড় করেছি। তাদের বিয়ে দিয়েছি। নাতি-নাতনিদের দেখভাল করেছি।’

আশা ভোঁসলের গায়কির জাদুতে সারা বিশ্ব বারবার মুগ্ধ হয়েছে। তিনি হাসতে হাসতে বলেন, ‘সারা দুনিয়া ঘুরে আমি গান গেয়েছি। লন্ডন, প্যারিস—সব জায়গার মানুষ আমার গাওয়া হিন্দি, মারাঠি গান সমান উপভোগ করেছেন। আমার মনে হয়, সুর আর অর্থ সবাই বোঝেন।

সম্প্রতি ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’ ছবিতে আশার গাওয়া জনপ্রিয় গান ‘ঝুমকা গিরা রে’র রিমিক্স করা হয়েছে। এ প্রসঙ্গে এই সংগীতশিল্পী বলেন, ‘এখন দুনিয়া বদলে গেছে। মুঠোফোন, ল্যাপটপে প্রায় রোজই নতুন নতুন প্রযুক্তির জন্ম হচ্ছে। পুরোনো গানের কলির মধ্যে এখন “হাই”, “হুই” ঢুকিয়ে কিছু একটা বানানো হচ্ছে। সত্যি বলতে, আমার খারাপ লাগে। কিন্তু জানি যে এটাই হওয়ার কথা।’

নিজে কেমন গান শুনতে পছন্দ করেন? আশা বলেন, ‘সব ধরনের গান শুনতে পছন্দ করি। হিন্দি, দক্ষিণি, পশ্চিমা সংগীত—সবই শুনতে পছন্দ করি। তবে নিজের গান শুনি না।’

You Might Also Like

রেখা অমিতাভের ঘনিষ্ঠ দৃশ্য দেখে হাউমাউ করে কেঁদেছিলেন জয়া
অপুকে ভুলতে পারছেন না মাহিয়া মাহি
অবশেষে শত কোটি আয় ‘দিলওয়ালে’র
ঐশী ও স্মরণের এ প্লাস, পড়শি পেলেন এ
ভালো নেই দিতি
Previous Article এইচএসসি পরীক্ষা ১৭ আগস্ট: শিক্ষামন্ত্রী
Next Article চট্টগ্রাম ও বান্দরবানে লাখো মানুষ পানি বন্দী, কয়েক জনের মৃত্যু, ব্যাহত সড়ক যোগাযোগ

You Might Also Like

সালমানের নায়িকা মান্দানা?

11 years ago

যৌনপল্লীর সন্তান থেকে শিল্পী

12 years ago

সালমানকে হত্যার হুমকি

11 years ago

কেন্ডালে মজেছেন রোনালদো-নেইমার

11 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?