By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: ঐশ্বরিয়া আমার চেয়ে বেশি টাকা পায় : অভিষেক
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad imageAd image
বিনোদনসর্বশেষ

ঐশ্বরিয়া আমার চেয়ে বেশি টাকা পায় : অভিষেক

Last updated: June 28, 2021 11:38 am
5 years ago
2 Min Read
SHARE

বলিউডে নারী-পুরুষের পারিশ্রমিক-বৈষম্য নিয়ে কম আলোচনা-সমালোচনা হয় না। বছরের পর বছর অনেক অভিনয়শিল্পীই এ ইস্যুতে মুখ খুলেছেন। অনেক নারীর মত, একই কাজ করেও পুরুষের চেয়ে তাঁরা কম পারিশ্রমিক পান।

আবার কিছু অভিনয়শিল্পী তাঁদের এই অভিযোগ উড়িয়ে দেন। এবার একটু পেছনে ফেরা যাক। ২০১৮ সালে অভিষেক বচ্চন বলেছিলেন, স্ত্রী ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে করা নয়টি সিনেমার আটটিতেই তাঁর চেয়ে কম পারিশ্রমিক পেয়েছেন অভিষেক।

২০১৮ সালে এক অনুষ্ঠানে চলচ্চিত্র নির্মাতা সুজিত সিরকারের সঙ্গে আলাপচারিতায় ওই কথা প্রকাশ করেছিলেন অভিষেক বচ্চন।

অভিষেকের ভাষ্য, ‘চলচ্চিত্র ব্যবসায়ে লিঙ্গবৈষম্য নিয়ে প্রচুর তর্ক হয় এবং অন্য অঙ্গনেও হয়। আমি আমার স্ত্রীর সঙ্গে নয়টি সিনেমায় কাজ করেছি এবং এর মধ্যে আটটিতেই সে আমার চেয়ে বেশি অর্থ পেয়েছে। পিকু সিনেমায় সর্বোচ্চ পারিশ্রমিক পেয়েছে দীপিকা (পাড়ুকোন)। এটা ব্যবসা এবং আপনি যদি বিক্রয়যোগ্য অভিনেতা হন, তবে অবশ্যই ভালো পারিশ্রমিক পাবেন। আপনি যদি নবাগত অভিনেত্রী হন এবং শাহরুখ খানের মতো পারিশ্রমিক চান, তাহলে তো হবে না।’

- Advertisement -
Ad image

‘কুছ না কাহো’, ‘গুরু’, ‘রাবণ’, ‘ধুম টু’, ‘ধাই অক্ষর প্রেম কে’, ‘সরকার রাজ’, ‘উমরাও জান’ ও ‘বান্টি অউর বাবলি’ সিনেমায় একসঙ্গে কাজ করেছেন অভিষেক ও ঐশ্বরিয়া। ১৯৯৭ সালে তামিল সিনেমা ‘ইরুভার’ দিয়ে সিনে-অঙ্গনে অভিষেক হয় ঐশ্বরিয়ার। আর এর তিন বছর পর ২০০০ সালে জে পি দত্তের ‘রিফুজি’ দিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন অভিষেক।

২০০৭ সালে রাজকীয় আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিষেক ও ঐশ্বরিয়া। ২০১১ সালে তাঁদের কন্যা আরাধ্যার জন্ম হয়।

এন এইচ, ২৭ জুন

You Might Also Like

নবীগঞ্জে ট্রিপল মার্ডার নিয়ে রহস্য
বিমানের ১০ হজ ফ্লাইট বাতিল : আর্থিক ক্ষতির আশঙ্কা
অবৈধ প্রবেশের অভিযোগে মামলা নিখোঁজ সালাহউদ্দিন ভারতে গ্রেফতার
সিলেটেও করোনায় আক্রান্তদের লাশ দাফন করছে কোয়ান্টাম
জেনি ও তানভীর খান বললেন ‘কবুল’
Previous Article খেলাফত মজলিস দক্ষিণ সুরমা থানা শাখা পুনর্গঠন
Next Article প্রাকৃতিকভাবেই ফর্সা হতে চান? তাহলে গড়ে তুলুন এই অভ্যাসগুলো

You Might Also Like

সিলেট বিশ্বনাথে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের কমিটি গঠন

7 years ago

বাহুবলে নিহত চার শিশুর মায়ের মুখে ভাত তুলে দিলেন এমপি কেয়া

11 years ago

সিলেটে চিকিৎসকের বাসা থেকে কাজের মেয়ের লাশ উদ্ধার

12 years ago

বিশ্বের ক্ষুদ্রতম বই, দাম ১২ লাখ!

11 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : [email protected]

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?