Homeশীর্ষ সংবাদকবি আবু জাফর মো. তারেকের মাতৃবিয়োগ

কবি আবু জাফর মো. তারেকের মাতৃবিয়োগ

কবি আবু জাফর মো. তারেকের মমতাময়ী মা গতকাল (৪ আগস্ট) রাত ১২ ঘটিকার সময় উমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। (ইন্না…রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি চার ছেলে ও এক মেয়ে ও নাতি নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
উল্লেখ মরহুমা দেওয়ান আব্দুর রহীম উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম আবদুল মতিন সাহেবের সহধর্মিণী। তিনি বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের জামালপুর গ্রামের বাসিন্দা।
শোক প্রকাশ
কবি আবু জাফর মো. তারেকের মাতৃবিয়োগে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাসিয়া পত্রিকার সম্পাদক গবেষক মোহাম্মদ নওয়াব আলী, সাংবাদিক ও কবি সাইদুর রহমান সাঈদ, সিলেট জেলা পরিষদ সদস্য মতিউর রহমান মতি, কবি ও সংগঠক লায়েক আহমদ নোমান, মাকুন্দা সম্পাদক খালেদ মিয়া, অ্যাডভোকেট মো. মিজানুল হক, কবি কামরুন নাহার চৌধুরী শেফালী প্রমুখ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments