By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

Last updated: July 2, 2021 6:29 am
5 years ago
3 Min Read
SHARE
মহামারীর ১৬তম মাসে এসে মরণকামড় বসিয়েছে করোনাভাইরাস। লাফিয়ে বাড়ছে মৃত্যু ও শনাক্তের হার। করোনা সংক্রমণে গত ২৪ ঘণ্টায় প্রাণ গেছে ১৪৩ জনের, যা এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ মৃত্যু। একই সঙ্গে নতুন রোগী শনাক্ত হয়েছে ৮ হাজার ৩০১ জন। এ নিয়ে টানা দ্বিতীয় দিন ৮ হাজারের বেশি রোগী শনাক্ত হলো। গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছিল ২৫.৯০ শতাংশ, যা ৩৩২ দিনের মধ্যে সর্বোচ্চ। এর চেয়ে বেশি ৩১.৯১ শতাংশ শনাক্তের হার ছিল শুধু গত বছরের ৩ আগস্ট। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩২ হাজার ৫৫টি নমুনা পরীক্ষায় ৮ হাজার ৩০১ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে। গত চার দিনেই দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৩৩ হাজার ১৫৩ জন। গড়ে দৈনিক শনাক্ত হয়েছে ৮ হাজার ২৮৮ জন। অথচ, গত মে মাসের ৩১ দিনে শনাক্ত হয় ৪১ হাজার ৪০৮ জন। গড়ে দৈনিক শনাক্ত হয়েছে ১ হাজার ৩৩৬ জন। সেই হিসাবে দৈনিক রোগী শনাক্ত ছয় গুণ বেড়েছে।গতকাল পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৯ লাখ ২১ হাজার ৫৫৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮ লাখ ২০ হাজার ৯১৩ জন। মারা গেছেন ১৪ হাজার ৬৪৬ জন। প্রতিদিনই বাড়ছে মৃত্যু। অথচ গত বছর সংক্রমণের শুরুর দিকে অনেকেই ধারণা করেছিলেন, আবহাওয়ার কারণে বাংলাদেশে করোনা বড় কোনো প্রভাব ফেলতে পারবে না। ২০২০ সালের কোনো মাসেই শনাক্ত রোগী ১ লাখ ছাড়ায়নি। তবে চলতি বছরের এপ্রিলে ১ লাখ ৪৭ হাজারের বেশি রোগী শনাক্ত হয়। মে মাসে কমে ৪২ হাজারের নিচে নামে। জুনে আবারও ১ লাখ ১২ হাজার ছাড়িয়ে যায়। আগের কয়েক দিনের ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায়ও সর্বোচ্চ মৃত্যু হয়েছে খুলনা বিভাগে। এক দিনেই এই বিভাগে মারা গেছেন ৪৬ জন, যা এই মহামারীকালে সর্বোচ্চ। মৃত্যু বেড়েছে ঢাকা বিভাগেও। গত এক দিনে ঢাকা বিভাগে ৩৫, রাজশাহীতে ১৯, চট্টগ্রামে ১৫, রংপুরে ১০, বরিশালে আট, সিলেটে সাত ও ময়মনসিংহ বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে। মৃত ১৪৩ জনের মধ্যে ৯০ জন পুরুষ ও ৫৩ জন নারী। হাসপাতালে ১৩২ জন ও বাড়িতে ১১ জন মারা গেছেন। বয়স বিবেচনায় মৃতদের মধ্যে ৭০ জনই ষাটোর্ধ্ব। ৪২ জন পঞ্চাশোর্ধ্ব, ১৮ জন চল্লিশোর্ধ্ব, ১১ জন ত্রিশোর্ধ্ব, একজন ১১ থেকে ২০ বছর বয়সসীমায় ও একজন মারা গেছে ১১ বছরের কম বয়সী। দফায় দফায় বিধিনিষেধের পরও উচ্চ সংক্রমণ হার বজায় রয়েছে খুলনা ও রংপুর বিভাগে। দ্রুত সংক্রমণ বাড়ছে বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা বিভাগে। চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে ওঠানামা করছে সংক্রমণ হার। নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্তের হার ছিল রংপুর বিভাগে ৪০.৭৯ শতাংশ। খুলনায় ৩৭.৬৪ শতাংশ, সিলেটে ২৯.১০ শতাংশ, বরিশালে ২৮.৪০ শতাংশ, ময়মনসিংহে ২৭ শতাংশ, চট্টগ্রামে ২৪.৪২ শতাংশ, রাজশাহীতে ২৪ শতাংশ ও ঢাকা বিভাগে ২২.৮৫ শতাংশ ছিল শনাক্তের হার। নমুনা পরীক্ষার পাশাপাশি সংক্রমণ বাড়ায় শনাক্ত রোগী বাড়ছে। এতে চরম চিকিৎসা সংকট দেখা দিয়েছে দেশের বিভিন্ন এলাকায়। উপজেলা ছাড়াও অনেক জেলায়ও নেই আইসিইউ। নেই অক্সিজেনের ব্যবস্থা। অক্সিজেনের অভাবে নমুনা পরীক্ষার আগে করোনা উপসর্গ নিয়েই মারা যাচ্ছে অনেকে।

You Might Also Like

বিশ্বনাথ বার্তার ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন
মস্তিষ্ক সম্পর্কে যে ১১ টি বিস্ময়কর তথ্য ভীষণ অবাক করবে আপনাকে!
৯৯% ভোট কেন্দ্রেই অনিয়ম হয়েছে: ইডব্লিউজি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে সাঈদ খোকন নির্বাচিত
লন্ডনে বাংলাদেশ বইমেলা ১০ ও ১১ সেপ্টেম্বর এবারও মেলায় অংশ নিচ্ছে বাসিয়া প্রকাশনী মেলায় আসছে বাসিয়া প্রকাশনীর ৮টি নতুন বই
Previous Article দেশব্যাপী কঠোর বিধিনিষেধ শুরু
Next Article লকডাউনে সিলেটে ২২০ মামলা, দুই লাখ ১১ হাজার টাকা জরিমানা

You Might Also Like

ভারত সফরে যাচ্ছে আওয়ামী লীগের পাঁচ সদস্যের প্রতিনিধিদল

3 years ago

সিলেটে অস্ত্রসহ ছাত্রলীগ নেতা আটক

5 years ago

বাতিঘর’র কমিটি গঠন মোস্তফা সভাপতি, মারুফ সাধারণ সম্পাদক

12 years ago

আম্বরখানা থেকে ব্যবসায়ীর ৪ লাখ টাকা ছিনতাই

11 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?