By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: কবি স ম শামসুল আলমের জন্মদিন আজ
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

কবি স ম শামসুল আলমের জন্মদিন আজ

Last updated: August 25, 2022 1:24 pm
4 years ago
2 Min Read
SHARE

আজ কবি, শিশুসাহিত্যিক ও শিশুসংগঠক স ম শামসুল আলমের ৬০তম জন্মদিন। ১৯৬২ সালের এই দিনে তিনি রাজবাড়ী জেলার কালুখালী উপজেলাধীন শিকজান গ্রামে জন্মগ্রহণ করেন। সাহিত্যের বিভিন্ন শাখায় তার অবাধ বিচরণ। গল্প, উপন্যাস, কবিতা, ছড়া, শব্দরম্য, কলাম, নাটক, গান ইত্যাদি মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৮৫। উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে রয়েছেÑ আমার মনের আকাশজুড়ে, হেসে ফাটে দম, আব্বুর ফিরে আসা, বহুরূপী দেবশিশু, গল্পের গাড়ি মিরধা ভাই, ছন্দানন্দে বঙ্গবন্ধু, দাঁড়াবার পা কোথায়, একদিন বুকজলে নেমে, চমকে ওঠে চোখের হাসি, সোনার বাসর, স্বপ্নভ‚মি, চমক দেব ধমক দেব, খাস কামরা, অর্ধেক চুম্বন, একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের খসড়া, নিড়ানি ও শোকগুচ্ছ, সমকলম, সমকবিতা, নির্বাচিত গল্প, ছড়াসমগ্র, কিশোর কবিতা সমাহার, কিশোর গল্প সমাহার, যার কাছে জলবিম্ব প্রেম নেই সে আমার তামাম দুনিয়া, কালুখালি জংশন প্রভৃতি। ২০১৬ সালে প্রকাশিত তার ‘আমার বঙ্গবন্ধু’ বইটি পাঠক সমাজে সমাদৃত হয়েছে এবং এ পর্যন্ত ৮টি মুদ্রণ প্রকাশ হয়েছে।

স ম শামসুল আলম বেশকিছু সংগঠন থেকে অর্ধশতের অধিক পুরস্কার, সংবর্ধনা ও সম্মাননা পেয়েছেন। সেগুলোর মধ্যে রয়েছে, শিশুসাহিত্যে অবদানের জন্য অতীশ দীপঙ্কর গবেষণা পরিষদ কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা সম্মাননা-২০১৪, কবি ওমর আলী সাহিত্য পদক-১৪২২, ছড়াসাহিত্যে বিশেষ অবদানের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মৃতি পদক-২০১৬, বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি কর্তৃক মায়ের অলংকার গ্রন্থের জন্য কিশোরকবিতা সম্মাননা-২০১৬, সেরা কিশোর কবিতা ও গদ্যে শিশুসাহিত্যিক মোহাম্মদ নাসির আলী পদক-২০১৭, ছড়াসাহিত্যে বিশেষ অবদানের জন্য ভারতের চোখ পত্রিকা কর্তৃক অন্নদাশঙ্কর রায় স্মৃতি পুরস্কার-১৪২৬ প্রভৃতি।

তিনি শিশু-কিশোর সংগঠন আনন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং আনন প্রকাশনের স্বত্বাধিকারী।

You Might Also Like

ভারপ্রাপ্ত ১১ ডিআইজির পদোন্নতি
ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলবেন মুস্তাফিজ
দোয়েলের দেশে ।। কাব্য কবির
দীর্ঘ ২০ বছর পর বাল্লা সীমান্তের ১৪০ বিঘা জমি ফেরত পাচ্ছে বাংলাদেশ
নতুন সংকটে জামায়াত-শিবির
Previous Article বিশ্বনাথ ফ্লাড আপিল ২০২২ এর উদ্যোগে রামপুরে অর্থ বিতরণ
Next Article যুক্তরাজ্য : শরতের সন্ধিক্ষণে বাংলাভাষী কবিদের নিয়ে শেক্সপিয়ারের বাড়ি’তে কাব্যময় দিন…

You Might Also Like

পাঁচ হাজার বিএনপি নেতা কর্মীর ঈদ কাটবে জেলে

11 years ago

ওসি প্রদীপ ও স্ত্রীর সম্পদ থাকবে রাষ্ট্রের তত্ত্বাবধানে

5 years ago

সিলেট প্রধান ডাকঘরে একটিমাত্র সেবা কাউন্টার সিলেটে উপ বৃত্তির টাকা পেতে দীর্ঘ লাইন: মানুষের দূর্ভোগ

5 years ago

নানা আয়োজনে সিলেট স্টেশন ক্লাবে বর্ষবরণ

7 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?