By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: করোনায় আরও ৩ চিকিৎসকের মৃত্যু
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

করোনায় আরও ৩ চিকিৎসকের মৃত্যু

Last updated: August 4, 2021 8:39 am
5 years ago
1 Min Read
SHARE

অনলাইন ডেস্ক

করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও তিন চিকিৎসকের মৃত্যু হয়েছে।  সোম ও মঙ্গলবার এই তিন চিকিৎসকের মৃত্যু হয়। তাদের মধ্যে একজন নারী চিকিৎসক রয়েছেন। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়  বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা মেডিকেল কলেজের রেডিওলজি ও ইমেজিং বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শামীম আহমেদ মঙ্গলবার বিকাল ৩টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। আর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে মারা যান অবসরপ্রাপ্ত সরকারি চিকিৎসক ডা. এ এফ এম শফিউদ্দিন পাতা।

এতে আরও জানানো হয়,  সোমবার সন্ধ্যায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজের স্ত্রী ও প্রসূতিবিদ্যা বিভাগের কনসালটেন্ট ডা. জাকিয়া রশীদ (শাফী)।৫০ বছর বয়সী ডা. শামীম ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের ৩২তম ব্যাচের শিক্ষার্থী ডা. শফিউদ্দিন ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের ২০তম ব্যাচের শিক্ষার্থী।তিনি বরিশাল জেলার সিভিল সার্জন হিসেবে সরকারি চাকরি থেকে অবসরে যান। আর ৪৬ বছর বয়সী ডা. জাকিয়া রশীদ ছিলেন ঢাকা মেডিকেল কলেজের কে-৫০ ব্যাচের শিক্ষার্থী।

এসব চিকিৎসকের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বিএমএ।

করোনায় প্রথম চিকিৎসক মৃত্যুবরণ করেন সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীন আহমেদ। তিনি গত বছরের ১৫ এপ্রিল ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মারা যান। সেই থেকে এখন পর্যন্ত ১৮০ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে।

You Might Also Like

দুর্যোগ ব্যবস্থাপনা যাচাইকরণ সভায় কাউন্সিলর শাহনাজ দুর্যোগ ব্যবস্থাপনা মোকাবেলায় সচেতন হতে হবে
বৃষ্টিতে ভেজে শাহী ঈদগাহ মাঠে ঈদের জামাত আদায় করলেন মুসল্লিরা
৯৯% ভোট কেন্দ্রেই অনিয়ম হয়েছে: ইডব্লিউজি
অনির্দিষ্টকালের জন্য শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
চলতি মাসেই আইপি টিভির অনুমোদন দেওয়া শুরু
Previous Article আফিয়া বেগম শিরি ।। ক্ষমা চাই
Next Article সিলেটে অস্ত্রসহ ছাত্রলীগ নেতা আটক

You Might Also Like

থাইল্যান্ডের ভিসা পেতে ‘দীর্ঘসূত্রতা’

11 years ago

অসুস্থ বিন হেলালী‘র শয্যা পাশে সিলেটের আওয়ামী ওলামালীগ‘র নেতৃবৃন্দ

9 years ago

যৌন নিপীড়নে জড়িয়ে পড়ছে শান্তিরক্ষী বাহিনী!

11 years ago

প্রবাসিরা মাতৃভূমির মানুষের কল্যাণে বিশেষ ভূমিকা রেখে চলেছেন ————বদর উদ্দিন আহমদ কামরান

11 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?