By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: কাবুল বিমানবন্দরে হামলা: ১৩ মার্কিন সেনাসহ ১০০ ছাড়াল নিহতের সংখ্যা
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

কাবুল বিমানবন্দরে হামলা: ১৩ মার্কিন সেনাসহ ১০০ ছাড়াল নিহতের সংখ্যা

Last updated: August 27, 2021 8:47 am
5 years ago
2 Min Read
SHARE
আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে জোড়া আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৩ মার্কিন সেনাসহ নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। খবর ওয়াল স্ট্রিট জার্নালের।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার দেশত্যাগের জন্য বিমানবন্দরের বাইরে যখন হাজার হাজার আফগান নাগরিক অবস্থান করছিলেন তখন বিমানবন্দরের অ্যাবে গেটের বাইরে একটি আত্মঘাতী বোমা হামলা হয়। এ সময় সেখানে প্রায় চার থেকে পাঁচশ মানুষ ছিল। প্রথম বিস্ফোরণের পর দূর থেকে গুলি চালায় আরেক হামলাকারী। এর কিছুক্ষণ পরই নিকটবর্তী ব্যারন হোটেলের বাইরে আরেকটি বিস্ফোরণ ঘটে।

তালেবান যোদ্ধারা কাবুল দখল করার পর আফগানিস্তান থেকে হাজার হাজার মানুষ বিদেশে পাড়ি জমানোর চেষ্টা করছিলেন। সে কারণে প্রতিদিন কাবুল বিমানবন্দরে অস্বাভাবিক মাত্রায় মানুষের ভিড় ও গোলযোগ দেখা যাচ্ছিল।বিভিন্ন গণমাধ্যমে বিস্ফোরণ পরবর্তী ভিডিওতে দেখা গেছে লাশের স্তূপ। আহতদের অনেককে আশঙ্কাজনক অবস্থায় ঘটনাস্থলে থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অনেককে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এদিকে জোড়া আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ (আইএস)। নিজস্ব বার্তা সংস্থা আমাক-এর এক প্রতিবেদনে হামলার দায় স্বীকার করে জঙ্গি সংগঠনটি।

বিস্ফোরণের মাত্র কয়েক ঘণ্টা আগে দায়েশ আত্মঘাতী হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে আমেরিকা ও ব্রিটেনসহ পশ্চিমা কয়েকটি দেশ। হামলার আশঙ্কায় বৃহস্পতিবার কাবুল বিমানবন্দর থেকে নাগরিকদের দূরে থাকার আহ্বান জানায় এসব পশ্চিমা দেশ।

তবে গত ১৫ আগস্ট তালেবান কাবুল দখল করার পর থেকে কাবুল বিমানবন্দরে হাজার হাজার মানুষের সমাগম থাকা সত্ত্বেও আমেরিকা ও ব্রিটেন আশঙ্কা প্রকাশ করার পরপরই কেন বিস্ফোরণ ঘটল সে প্রশ্নের কোনও উত্তর এসব দেশের গণমাধ্যম দিতে পারেনি। পশ্চিমা দেশগুলো কীভাবে আগেভাগে হামলার খবর জেনে গিয়েছিল এবং জেনে গিয়ে থাকলে তা কেন ঠেকাতে পারল না এমন প্রশ্নও জনমনে উঠতে শুরু করেছে।

You Might Also Like

পদত্যাগ না করার সিদ্ধান্তে অটল পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশ ব্যাংকে রক্তদান কর্মস‚চি সম্পন্নসততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনেরমধ্য দিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া সম্ভব নির্বাহী পরিচালক সৈয়দ তারিকুজ্জামান
ওজন নিয়ন্ত্রণের রহস্য দিনে ৬ বার স্বল্প পরিমাণ খাবার
করোনায় গর্ভের সন্তানসহ নারী চিকিৎসকের মৃত্যু
প্রধানমন্ত্রীর আগমনে মধুর বিড়ম্বনায় সিলেটের ব্যবসায়ীরা…
Previous Article নগরীর আম্বরখানা আর্কেডিয়া’য় ফিট এ্যালিগেন্স এর ১২তম শাখা উদ্বোধন
Next Article Fashionable Summer Accessories to Dress Up Your Travel Look

You Might Also Like

ইউলিয়া বিহীন সালমান আবারও একা

12 years ago

পিএইচডি ডিগ্রি অর্জন করলেন শাবির শিক্ষক তাহমিনা

3 years ago

‘জাতির পিতার হত্যার ষড়যন্ত্রের পেছনে কারা ছিল সেটাও একদিন বের হয়ে আসবে’

5 years ago

খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ছে

10 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?