Homeশীর্ষ সংবাদকামাল বাজারস্থ হাসিমী উদ্যানে ওয়াইফাই ইন্টারনেট এ্যাসেন্ট ব্রডব্যান্ড এর শুভ উদ্বোধন

কামাল বাজারস্থ হাসিমী উদ্যানে ওয়াইফাই ইন্টারনেট এ্যাসেন্ট ব্রডব্যান্ড এর শুভ উদ্বোধন

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা কামাল বাজারস্থ হাসিমী উদ্যানে ওয়াইফাই ইন্টারনেট সংক্রান্ত সেবা দানকারী প্রতিষ্ঠান এ্যাসেন্ট ব্রডব্যান্ড এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ২০ আগস্ট বাদ জুমআ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ধোধন করেন সিলেট ৩ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাবিবুর রহমান হাবিব।এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষানুরাগী, যুক্তরাজ্য প্রবাসী, হাসিমী মডেল একাডেমির প্রতিষ্ঠাতা দানবীর আলহাজ্ব এম এ হাসিম, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুস সালাম, কামালবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন, কামালবাজার ইউনিয়ন যুবলীগের আহবায়ক আবুল হোসেন, হাসিমী মডেল একাডেমির পরিচালক কামাল আহমদ, ১০ নং কামালবাজার ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী একরামুল হকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments