সর্বশেষ

আগামীতে জাপা মতায় গিয়ে এরশাদের নেতৃত্বে সোনার বাংলা গড়বে — আব্দুল্লাহ সিদ্দিকী

04জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলার আহবায়ক আব্দল্লাহ সিদ্দিকী বলেছেন, সাবেক সফল রাষ্ট্র নায়ক পল্লীবন্ধু হুসেইর মুহম্মদ এরশাদ দেশ ও জাতীর কল্যাণে কাজ করে যাচ্ছেন। দেশের উন্নয়নে জাতীয় পার্টির বিকল্প নেই। জাতীয় পার্টি ৯ বছর মতায় থাকতে দেশে অর্ধেকের উপর উন্নয়ন হয়েছে। আগামীতে জাতীয় পার্টি মতায় গিয়ে সাবেক রাষ্ট্রপতি, পল্লীবন্ধু এরশাদের নেতৃত্বে সোনার বাংলা গড়বে। কারণ মানুষ এখন এরশাদকে মতায় দেখতে চায়।
তিনি বলেন, অন্যায়, অত্যাচার ও জুলুমবাজদের প্রতিরোধে জাতীয় পার্টি সোচ্ছার রয়েছে। তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রমকে গতিশীল করে তুলতে জাতীয় পার্টি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।
রোববার বিকেলে জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি রমজান আলীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ডা: আছকির খানের পরিচালনায়, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আহসান হাবীব মঈন, সিলেট জেলা জাতীয় পার্টির নেতা সৈয়দ এনামুল হক পীর, যুক্তরাজ্য জাতীয় পার্টি নেতা ফখরুল ইসলাম সুহেল, সিলেট জেলা ছাত্র সমাজ নেতা ফয়জুল ইসলাম ফয়েজ, শেখ আসাদুজ্জামান জুবায়ের।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির প্রবীন নেতা আশ্বাদ মিয়া, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম আহার, পাটলী ইউনিয়ন জাপা সভাপতি সুন্দর আলী, জাতীয় পার্টি নেতা আব্দুল হামিদ, আব্দুল বারিক, সুনামগঞ্জ জেলা যুব সংহতি নেতা মো: সফাত আলী, যুব সংহতি নেতা নজরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা জাতীয় পার্টির ধর্ম বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম বুলবুল। প্রেস বিজ্ঞপ্তি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button