By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: জুলাই থেকে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বাড়ছে
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

জুলাই থেকে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বাড়ছে

Last updated: June 20, 2021 10:11 pm
5 years ago
2 Min Read
SHARE

বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ১২ হাজার থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যা আগামী জুলাই মাস থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

রবিবার (২০ জুন) রাজধানীতে নবনির্মিত ঢাকা জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন বিশেষায়িত হাসপাতাল এবং জেলা-উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া সারা দেশে বীর মুক্তিযোদ্ধাদের কবর একই ডিজাইনে করার কাজও চলমান রয়েছে।

মন্ত্রী এসময় বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকারের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরে বলেন, বীর মুক্তিযোদ্ধাদের জন্য ৩০ হাজার বীরনিবাস নির্মাণ কাজ কয়েক দিনের মধ্যে শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের জন্য ৩০ হাজার বীরনিবাস নির্মাণ প্রকল্প অনুমোদন করেছেন। প্রথমে ১৪ হাজার থাকলেও পরে প্রধানমন্ত্রী এ সংখ্যা ৩০ হাজারে উন্নীত করেন।

এরআগে, জাতীয় সংসদে আগামী অর্থবছরে (২০২১-২২) বাজেট ঘোষণার সময় এই খাতে বরাদ্দ রাখার কথা জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা আগামী অর্থবছরে ১২ হাজার টাকা থেকে ২০ হাজার টাকায় উন্নীত করা হচ্ছে। এতে বরাদ্দ বাড়বে ১ হাজার ৯২০ কোটি টাকা। বীর মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তথ্যসংবলিত ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম তৈরি করে জিটুপি (সরকার থেকে ব্যক্তি) প্রক্রিয়ায় সম্মানী ও অন্যান্য ভাতা বাংলাদেশ ব্যাংক থেকে সরাসরি ভাতাভোগীর ব্যাংক হিসাবে যাচ্ছে।

গত ১৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কার্যক্রম উদ্বোধন করেছিলেন।

ইত্তেফাক/

You Might Also Like

সুন্দরী প্রতিযোগিতার আসল ইতিহাস
কেন্দ্রীয় বিএনপিতে নেতৃত্বশূণ্য সিলেট
সিলেটে ঘুড়ি উড়াতে গিয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু
গ্রেফতার এড়াতে ভারতে পালানোর পাঁয়তারা ওসি আতাউরের
লিবিয়ায় মিসাইল হামলায় ৭ বাংলাদেশি নিহত
Previous Article আমি তরুণ প্রজন্মের প্রার্থী: হাবিবুর রহমান হাবিব
Next Article হুইপ সামশুলসহ তিন এমপির দেশত্যাগে নিষেধাজ্ঞা

You Might Also Like

হিফজুল কোরআন প্রতিযোগিতা হেরারজ্যোতি প্রতিভার সুর ২০১৫ চুড়ান্ত বাছাই পর্ব সমাপ্ত

11 years ago

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সম্মাননা পেয়েছেন কবি সৈয়দ মাসুম

4 years ago

মাসিক বাসিয়া পত্রিকার পক্ষ থেকে মহান বিজয় দিবস পালন

9 years ago

আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিবের মাতা আর নেই

9 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?