By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: দেশের মানুষের গড় আয়ু বেড়ে ৭২ বছর ৮ মাস
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

দেশের মানুষের গড় আয়ু বেড়ে ৭২ বছর ৮ মাস

Last updated: June 29, 2021 7:09 am
5 years ago
4 Min Read
SHARE

দেশে জনসংখ্যা বৃদ্ধির হার আগের বছরগুলোর তুলনায় কমেছে। দেশের মোট জনসংখ্যা এখন ১৬ কোটি ৯১ লাখ ১০ হাজার জন। বর্তমানে স্বাভাবিক বৃদ্ধির হার ১ দশমিক ৩০ শতাংশ। আগের বছর ছিল ১ দশমিক ৩২ শতাংশ। বিশ্বজুড়ে চলমান করোনা মহামারীর মধ্যে দেশের মানুষের গড় আয়ু বেড়ে ৭২ দশমিক ৮ বছর দাঁড়িয়েছে। বর্তমানে নারীদের গড় আয়ু ৭৪ দশমিক ৫ বছর এবং পুরুষদের গড় আয়ু ৭১ দশমিক ২ বছর। সেই হিসাবে বাংলাদেশের নারীদের আয়ুষ্কাল এখন পুরুষদের তুলনায় ৩ দশমিক ৩ বছর বেশি। আগের যে কোন সময়ের তুলনায় বিভিন্ন সামাজিক সূচকে উন্নতি করেছে বাংলাদেশ। এরমধ্যে কমেছে মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যুর হার। বর্তমানে বিদ্যুত সুবিধার আওতায় রয়েছে দেশের ৯৬ দশমিক ২ শতাংশ মানুষ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স-২০২০’ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। মনিটরিং দ্য সিচুয়েশন অব ভাইটাল স্ট্যাটিসটিক্স অব বাংলাদেশ (এমএসভিএসবি) শীর্ষক প্রকল্পের আওতায় প্রতিবেদনটি তৈরি করা হয়। প্রতিবেদনে শিক্ষার হারসহ সামাজিক অনেক সূচকে অগ্রগতির চিত্র পাওয়া গেছে। রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবন অডিটরিয়ামে সোমবার আনুষ্ঠানিকভাবে প্রতিবেদনটির প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এই অভিমত প্রকাশ করেন। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মোহাম্মদ ইয়ামিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম এবং বিবিএস মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম। প্রতিবেদন উপস্থাপন করেন প্রকল্প পরিচালক একেএম আশরাফুল হক।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর জানুয়ারি পর্যন্ত হিসাব অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৯১ লাখ ১০ হাজার জন। জনসংখ্যা বৃদ্ধির হার হলো ১.৩০ শতাংশ। তবে এই বৃদ্ধির হার প্রতি বছরই হ্রাস পাচ্ছে। ২০১৬ সালে ছিল ১.৩৬ শতাংশ। গত ২০২০ সালে সর্বশেষ হিসাব অনুযায়ী দেশের জনসংখ্যা ছিল ১৬ কোটি ৮০ লাখ জন। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, জনবহুল দেশ হওয়ার সত্তে¡ও জনসংখ্যা নিয়ন্ত্রণে বাংলাদেশের উল্লেখযোগ্য সাফল্য আছে। একজন মা এখন গড়ে দুটি সন্তানের জন্ম দেন। এখন থেকে ৫০ বছর পেছনে তাকালে দেখা যাবে তখন একজন মা গড়ে ছয়টি সন্তানের জন্ম দিতেন। আমাদের দেশের মানুষ এখন শিক্ষিত হয়েছে এবং সচেতনতা বেড়েছে। কাজেই এটি আমাদের জন্য বিরাট সাফল্য।

২০২০ সালের হিসাবে প্রত্যাশিত আয়ুষ্কাল ৭২ বছরে ৮ মাস, যা ২০১৯ সালে ছিল ৭২ বছর ৬ মাস। এছাড়া ২০১৮ সালে গড় আয়ু ছিল ৭২ বছর ৩ মাস, ২০১৭ সালে ৭২ বছর এবং ২০১৬ সালে ৭১ বছরে ৬ মাস। জনসংখার মধ্যে পুরুষ ও নারীর সংখা প্রায় সমান। ৮ কোটি ৪৬ লাখ ৪০ হাজার পুরুষ এবং ৮ কোটি ৪৪ লাখ ৭০ হাজার হলো নারী। পুরুষের গড় আয়ু ৭১ বছর ২ মাস। আর নারীদের গড় আয়ু ৭৪ বছর ৫ মাস। ২০২০ সালে পুরুষের প্রত্যাশিত গড় আয়ু ৭১ বছর ২ মাস। ২০১৯ সালে ছিল ৭১ বছর ১ মাস। ২০১৮ সালে ৭০ বছর ৮ মাস, ২০১৭ সালে ৭০ বছর ৬ মাস এবং ২০১৬ সালে ছিল ৭০ বছর ৩ মাস। অন্যদিকে নারীদের ক্ষেত্রে দেখা যায়, ২০২০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত পর্যায়ক্রমে গড় আয়ু ৭৪ বছর ৫ মাস, ৭৪ বছর ২ মাস, ৭৩ বছর ৮ মাস, ৭৩ বছর ৫ মাস এবং ৭২ বছর ৯ মাস। পাঁচ বছরে প্রত্যাশিত আয়ুষ্কাল গড়ে প্রতিবছরে ০.২৪ বছর হারে বেড়েছে। পাঁচ বছরে মোট ১.২ বছর বেড়েছে। এই বৃদ্ধির ক্ষেত্রে পুরুষের ০.৯ বছর এবং নারীর ক্ষেত্রে ১.৬ বছর। আয়ুষ্কাল বৃদ্ধির ব্যাপারে প্রকল্প পরিচালক একেএম আশরাফুল হক জানিয়েছেন, এখন চিকিৎসাব্যবস্থার উন্নয়ন হয়েছে। মানুষ সহজেই চিকিৎসা নিতে পারছেন। তাছাড়া খাদ্যগ্রহণ আগের চেয়ে বেড়েছে। পুষ্টিগ্রহণের ক্ষেত্রে তুলনামূলক অগ্রগতি হয়েছে। মানুষের সচেতনতা বেড়েছে। সবকিছু মিলিয়ে গড় আয়ু বেড়েছে।

 

You Might Also Like

সিলেটে বাংলাদেশ প্রতিদিন’র বর্ণাঢ্য প্রতিষ্ঠাবার্ষিকী পালন
ঐক্যের ডাক দিলেন সিলেট জেলা বিএনপি সভাপতি শামীম
কবিতাস্বজনের আয়োজনে কবি ফকির ইলিয়াস ও কবি ফারহানা ইলিয়াস তুলিকে নিয়ে আলোচনা ও কবিতা আড্ডা
August 20, 2021
মেডিকেলে ভর্তি পরীক্ষা ২ অক্টোবর
Previous Article সৌদি বাদশার ভাতিজা ফাহাদ বিন তুর্কির ফাঁসির আদেশ
Next Article সিলেট প্রধান ডাকঘরে একটিমাত্র সেবা কাউন্টার সিলেটে উপ বৃত্তির টাকা পেতে দীর্ঘ লাইন: মানুষের দূর্ভোগ

You Might Also Like

বাংলাদেশি বিজ্ঞানীর যুগান্তকারী সাফল্য: নোবেলের সম্ভাবনা

11 years ago

মেয়র ও কাউন্সিলর পদে এ পর্যন্ত ৪১৪ জনের মনোনয়ন সংগ্রহ

3 years ago

জমে উঠেছে ফুটপাতের ঈদ বাজার

12 years ago

৫ মিনিটে পাওয়া যাবে জমির খতিয়ান

7 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?