By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: পরীমণিকে সাড়ে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সাভার থানায়
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad image
সর্বশেষ

পরীমণিকে সাড়ে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সাভার থানায়

Last updated: June 28, 2021 8:25 am
5 years ago
2 Min Read
SHARE

সাভার মডেল থানায় সাড়ে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে আলোচিত নায়িকা পরীমণি ও তার সহযোগী কস্টিউম ডিজাইনার জিমিকে। গতকাল দুপুর আড়াইটার দিকে দুটি গাড়ি নিয়ে সাভার মডেল থানায় উপস্থিত হন পরীমণি। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফির কক্ষে তাকে বোট ক্লাবের সেই রাতের ঘটনা নিয়ে পুলিশ বিভিন্ন প্রশ্ন করেছে। জানতে চাওয়া হয়, কী কারণে তিনি বোট ক্লাবে গিয়েছিলেন? সেখানে কী হয়েছিল? পরীমণি তার বক্তব্য পুলিশের কাছে তুলে ধরেন। জিজ্ঞাসাবাদের সময় কঠোর নিরাপত্তা বজায় রাখা হয় সাভার থানায়। এ সময় মিডিয়াকে সাভার মডেল থানায় প্রবেশ করতে দেওয়া হয়নি। থানার মূল ফটকটি বন্ধ করে রাখা হয়।

উল্লেখ্য যে, গত ৯ জুন সাভারের বিরুলিয়ায় ঢাকা বোট ক্লাবে মধ্যরাতে পরীমণি দুটি গাড়িসহ দলবল নিয়ে প্রবেশ করেন। সেখানে বোট ক্লাব পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য ব্যবসায়ী নাসির ইউ মাহমুদের সঙ্গে মদপান নিয়ে তার ঝামেলা হয়। এরপর পরীমণি নাসির ইউ মাহমুদ ও অমিসহ ছয়জনের বিরুদ্ধে গত ১৪ জুন সাভার থানায় ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন। পরে দেখা গেছে বোট ক্লাব ঘটনার আগের দিন পরীমণি মধ্যরাতে ঢাকার অল কমিউনিটি ক্লাবে গিয়েও মাতলামি ও ভাঙচুর করেন। অল কমিউনিটি ক্লাব সেই সব ভাঙচুর ও মাতলামির দৃশ্য মিডিয়াতে প্রচার করে। অন্যদিকে বোট ক্লাব কর্তৃপক্ষ অভিযোগ করেছে সে রাতে অমি, জিমি, বনিসহ চারজনকে নিয়ে মধ্যরাতে পরীমণি গিয়ে জোর করে বিদেশি মদের বোতল নিয়ে রওনা হলে নাসির ইউ মাহমুদ বাধা দেন। একপর্যায়ে কথা কাটাকাটির রেশ ধরে পরীমণি ক্লাবে ভাঙচুর চালায়। ঘটনার একপর্যায়ে নাসির তাকে চড় মারেন বলে জানা যায়। এরই রেশ ধরে ধর্ষণ চেষ্টার মামলা ও সংবাদ সম্মেলন করেন পরীমণি। পুলিশ সবকিছুর তদন্ত করে দেখছে।

You Might Also Like

৪ সেপ্টেম্বর সিলেট-৩ আসনে ভোট
প্রেম করছেন মনিকা-চ্যান্ডলার?
সালমানের নায়িকা মান্দানা?
হাইব্রীড সিটির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারালেন ৪১ জন
Previous Article পশ্চিম গৌরীপুরে আওয়ামী লীগের কর্মী সমাবেশ
Next Article সালাম-কাইয়ূমের নতুন মিশন

You Might Also Like

শোক সংবাদ

5 years ago

চিরনিদ্রায় শায়িত এমপি সামাদ

6 years ago

হাজী তোয়াব আলীর ১ম মৃত্যুবার্ষিকী ও স্মারকগ্রন্থে প্রকাশনা সম্পন্ন

6 years ago

২৪ ঘণ্টায় আরও ২৮ মৃত্যু, নতুন শনাক্ত ২৭৭২

6 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?