Homeশীর্ষ সংবাদপ্রধানমন্ত্রীর স্বজনদের ফেসবুক পেজ নিয়ে আ.লীগের সতর্কবার্তা

প্রধানমন্ত্রীর স্বজনদের ফেসবুক পেজ নিয়ে আ.লীগের সতর্কবার্তা

nm awamilig

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা ও মেয়ে সায়মা হোসেনসহ পরিবারের সদস্যদের নামে পরিচালিত ফেসবুক পেজের বিষয়ে সতর্ক করেছে আওয়ামী লীগ।

আজ শুক্রবার রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘কিছুদিন ধরে আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক এবং বঙ্গবন্ধুর দৌহিত্রী সায়মা হোসেনের নামে কিছু ‘ফেক ফেসবুক পেজ’ বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে থেকে পরিচালিত হচ্ছে এবং সেই পেজগুলো থেকে নানা রকম মিথ্যা সংবাদ প্রচার করা হচ্ছে।’বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগ জানিয়েছে, বঙ্গবন্ধুর দৌহিত্র এবং প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি–বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদের একটি ভেরিফায়েড ফেসবুক পেজ (https://www.facebook.com/sajeeb.a.wazed/), শেখ রেহানার ছেলে ও আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিকের একটি ফেসবুক আইডি (https://www.facebook.com/radwan.siddiq) অফিশিয়ালি চালু আছে—যা তাঁরা নিজেরাই তত্ত্বাবধান করে থাকেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে আওয়ামী লীগের উপস্থিতি রয়েছে। ফেসবুক, টুইটার এবং ইউটিউবে দলটির অফিশিয়াল পেজ ও চ্যানেল রয়েছে। এগুলো হলো ফেসবুক (https://www.facebook.com/awamileague.1949/), টুইটার (https://twitter.com/albd1971) ও ইউটিউব (https://www.youtube.com/user/myalbd।) ।

আওয়ামী লীগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা এবং শেখ হাসিনার মেয়ে সায়মা হোসেনসহ তাঁদের পরিবারের অন্য কারও এখনো অফিশিয়ালি কোনো ফেসবুক পেজ চালু হয়নি। এ রকম পেজগুলো ‘আনঅফিশিয়াল’ হিসেবে ঘোষণা দিতে পেজগুলোর অ্যাডমিনদের অনুরোধ করেছে দলটি। এর ব্যত্যয় হলে অতিসত্বর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আওয়ামী লীগ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments