By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: ব্যাটসম্যানদের ব্যর্থতাকেই দায়ী করলেন মাহমুদউল্লাহ
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
খেলাধুলাসর্বশেষ

ব্যাটসম্যানদের ব্যর্থতাকেই দায়ী করলেন মাহমুদউল্লাহ

Last updated: August 8, 2021 11:02 am
5 years ago
2 Min Read
SHARE

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমবারের মতো টি-২০ সিরিজ জিতে ইতিহাস লিখেছে বাংলাদেশ। স্বপ্ন দেখছিল হোয়াইটওয়াশের। সে স্বপ্ন নিয়েই গতকাল শনিবার টাইগাররা পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থটি খেলতে নামেন মাহমুদুল্লাহর নেতৃত্বে। কিন্তু স্বপ্ন পূরণ হয়নি। হোয়াইটওয়াশের স্বপ্ন জলাঞ্জলি দিতে হয়েছে ড্যান ক্রিশ্চিয়ানের আগ্রাসী ১৫ বলে ৩৯ রানের ইনিংসে। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ১ ওভারে ক্রিশ্চিয়ান ৫ ছক্কায় ৩০ রান তুললে ৩ উইকেটে ম্যাচ জিতে সিরিজের ব্যবধান ৩-১ করে ম্যাথু ওয়েডের অস্ট্রেলিয়া।

সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পরে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেটে ১০৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। স্কোরবোর্ডে মাত্র ১০৪ রান জমার পরও লড়াই করে হেরেছে বাংলাদেশ। কিন্তু রান কম থাকায় শেষ পর্যন্ত ভাগ্য টাইগারদের পক্ষে ছিল না। ইনিংসের ৬ বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। বাংলাদেশ হারে ৩ উইকেটে।
ম্যাচ শেষে পরাজয়ের কারণ হিসেবে ব্যাটসম্যানদের ব্যর্থতাকেই দায়ী করলেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি বলেন, আমরা মুস্তাফিজের দুইটি ওভার রেখে দিয়েছিলাম শেষের জন্য। কারণ আমাদের স্কোরবোর্ডে যথেষ্ট রান ছিল না। কিন্তু ব্যাটসম্যানরা মূলত পারফর্ম করেনি। আজকে এই সিরিজের সবচেয়ে কঠিন উইকেট ছিল। আমরা এখান থেকে তেমন কিছু নিতে পারিনি। ব্যাটিংয়ের সময় যে সুযোগ পেয়েছি, সেটার সুবিধা নিতে পারিনি।

তিনি আরও বলেন, আমরা মনে হয় উইকেট ভালোমতো বুঝতে পারিনি। এই উইকেটে ১২০ রান হলে ভালো হতো। আমরা ১০-১৫ রান কম করেছি। এর মধ্যেও বোলাররা ভালো করেছে। এই রান নিয়েও খেলাটা আমরা ১৯তম ওভারে এনেছি। তবে ব্যাটসম্যানদের আরো সতর্ক ও বুদ্ধিদীপ্ত ব্যাটিং করতে হবে।

You Might Also Like

আগামী ২১ এপ্রিলই পবিত্র শবে বরাত পালিত হবে
ছড়াকার তাজুল ইসলাম বাঙালির স্মরণে সিলেট জেলা খেলাঘরের শোক সভা
সিলেটে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়নে ১৪শ’ কোটি টাকার প্রকল্প
৫ মিনিটে পাওয়া যাবে জমির খতিয়ান
বাতিঘর ২য় শিক্ষাবৃত্তি বিতরণ
Previous Article বাইস কাদির ।। কুয়াশা আঁধার
Next Article করোনা পরিস্থিতির উন্নতি না হলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব নয়: শিক্ষামন্ত্রী

You Might Also Like

লন্ডনে রানির বাড়ির সামনে থেকেও ফোন চুরি হয়: পরিকল্পনামন্ত্রী

5 years ago

মালয়েশিয়ায় যাবেন ১৫ লাখ কর্মী

11 years ago

ইবাদত বন্দেগিতে মশগুল কামরান

12 years ago

জকিগঞ্জে রাতে নিখোঁজ, সকালে ধানক্ষেতে মিলল মরদেহ

1 year ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?