বিনোদন

যে ৭ ভুলে শুধুই আফসোস ঐশ্বরিয়ার

বিশ্বের সবচেয়ে সাকসেসফুল নায়িকাদের মধ্যে একজন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। কিন্তু লোকে তাঁকে যাই বলুন না কেন নিজের ক্যারিয়ারে সাতটি ভুলের জন্য আফসোস করেন অ্যাশ। এই অভিনেত্রী তাঁর ফিল্মি ক্যারিয়ারে অনেক চরাই উতরাই দেখেছেন। তবে নিজেই কিছু ভুল সিদ্ধান্তের জন্য তাঁর ক্যারিয়ারগ্রাফ নিচে নেমে আসে।

১৯৯৬ সালে রিজি হয় ‘রাজা হিন্দুস্থানি’। এই ছবি সেসময় ব্যপক হিট করে বক্স অফিসে। তবে এই ছবিতে পরিচালকের ইচ্ছে ছিল ঐশ্বরিয়াকে নেওয়ার। কিন্তু অ্যাশ এই অফার ফিরিয়ে দিলে শেষমেশ করিশমা কাপুর এই ছবিতে অভিনয় করেন ও এই ছবি সুপারহিট হয়।

১৯৯৮ সালের ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিতে টিনার চরিত্রে অভিনয় করার ছিল ঐশ্বরিয়ার। কিন্তু এই ছবিও ফিরিয়ে দেন তিনি। তার পরিবর্তে ছবিতে অভিনয় করেন রানি মুখোপাধ্যায়। ছবির সাফল্যের কথা আশাকরি আর বলার অপেক্ষা রাখে না।

‘অশোকা’ ছবিতে কারিনা কাপুরের অভিনয় সকলেই খুব প্রশংসা করেন। ছবি খুব একটা হিট না হলেও করিনার ক্যারিয়ারগ্রাফ কিন্তু এই ছবির হাত ধরেই উপরে উঠেছিল।এই ছবিতেই অভিনয় করার কথা ছিল অ্যাশের। কিন্তু এই ছবির অফারও ফিরিয়ে দিয়েছিলেন তিনি।

২০০৩ সালে ‘মুন্নাভাই এমবিবিএস’ ছবিতে শাহরুখ ও ঐশ্বরিয়াকে অফার দেওয়া হয়েছিল। কিন্তু তারা দুজনেই এই ছবিতে না করে দেন। তার পরেই এই ছবিতে অভিনয় করেন সঞ্জয় দত্ত ও গ্রেসি সিং। পরে এই ছবি বলিউডের বেস্ট কমেডি ছবির তালিকায় আসে।

২০০৬ সালের মুক্তি প্রাপ্ত ছবি ‘কর্পোরেট’র জন্য ঐশ্বরিয়াকে সাইন করানোর কথা ছিল। যদিও পরে এই ছবিতে অভিনয় করেন বিপাশা বসু। এই ছবিতে অভিনয়ের জন্য ভুরি ভুরি প্রশংসা পান বিপাশা।

হরর ফিল্ম ‘ভুল ভুলাইয়া’য় বিদ্যা বালন অভিনয় করেছিলেন। কিন্তু এই ছবিতে পরিচালকের প্রথম পছন্দ ছিলেন ঐশ্বরিয়া।কিন্তু এই ছবিতেও অভিনয়ে না করে দেন ঐশ্বরিয়া।

এবছরেই মুক্তিপ্রাপ্ত ছবি ‘বদলাপুর’য়ে ইয়ামি গৌতমের আগে ঐশ্বরিয়াকে অফার করা হয়েছিল। ছবির স্ক্রিপ্ট পছন্দ হলেও শেষে এই ছবিতেও না করে দেন ঐশ্বরিয়া। তার বদলে সঞ্জয় গুপ্তার ছবি ‘জসবা’ ছবিতে অভিনয়ের সিদ্ধান্ত নেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button