By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: মদ না পেয়ে স্যানিটাইজার পান, প্রাণ গেল ৯ জনের
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

মদ না পেয়ে স্যানিটাইজার পান, প্রাণ গেল ৯ জনের

Last updated: July 31, 2020 5:33 pm
6 years ago
2 Min Read
SHARE

ভারতে লকডাউনে বন্ধ মদের দোকান।কিন্তু নেশা চড়ে যাওয়ায় লকডাউন শিথিল করা পর্যন্ত সবুর করতে পারছিলেন না।
তাই অ্যালকোহল মেশানো স্যানিটাইজারই গলায় ঢেলেছিলেন অন্ধ্রপ্রদেশের কয়েকজন।তাতে বেঘোরে প্রাণ গেল ৯ জনের।খবর এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার।
বৃহস্পতিবার রাতে একসঙ্গে বসে স্যানিটাইজার পান করার পর সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় এক জনের।পরে হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যু হয় বাকিদের।
ভারতের বিভিন্ন রাজ্যে লকডাইন শিথিল করলেও করোনার প্রকোপ ঠেকাতে অন্ধ্রপ্রদেশে গত ১৮ জুলাই থেকে ফের ১৪ দিনের লকডাউন শুরু হয়। এর মধ্যেই সেখানে কুরিছেদু এলাকায় এই ঘটনা ঘটেছে।
রাজ্য পুলিশ জানায়, লকডাউনের ফলে কুরিছেদু ও আশপাশ এলাকায় সব দোকানপাট বন্ধ ছিল।বন্ধ ছিল মদের দোকানও। তাই স্যানিটাইজার দিয়ে কাজ চালাতে নেশা দমাতে যান ওই ৯ জন। তাতেই ঘটে বিপত্তি।
স্যানিটাইজার পান করে মারা য্ওায়া ব্যক্তিরা হলেন- ২৫ বছর বয়সী শ্রীনু, ৩৭ বছরের তিরুপাতাইয়া, ৬০ বছরের রামিরেড্ডি, ২৯ বছরের রামনাইয়া, ৬৫ বছরের রামনাইয়া, ৬৫ বছরের রাজিরেড্ডি, ৪০ বছরের বাবু, ৪৫ বছরের চার্লস এবং ৪৭ বছরের অগাস্টাইন।
এদের মধ্যে তিনজন পেশায় ভিক্ষাজীবী ছিলেন বলে জানা গেছে, দু’জন আবার স্থানীয় এক মন্দির চত্বরে ভিক্ষা করতেন।
নিহতদের মধ্যে একজন মদের সঙ্গে স্যানিটাইজার মিশিয়ে খেয়েছিলেন।বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন তিনিও। হাসপাতালে নিয়ে যেতে যেতে রাস্তাতেই মৃত্যু হয় তার।
শুক্রবার সকালে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় আরও ছয় জনকে। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাদের।
কুরিছেদুর পুলিশ সুপার সিদ্ধার্থ কৌশল গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।স্যানিটাইজার পান করে আর কোনো হাসপাতালে কেউ রয়েছেন কি না, তার খোঁজ খবর নেয়া হচ্ছে।
যে দোকান থেকে স্যানিটাইজার কিনে পান করেছিলেন তারা- ওই দোকানের সমস্ত স্যানিটাইজার বাজেয়াপ্ত করা হয়েছে।সেগুলি পরীক্ষা করে দেখতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সিদ্ধার্থ কৌশল।
স্যানিটাইজারের সঙ্গে অন্য কোনও রাসায়নিক মিশিয়ে নিহতরা পান করেছিলেন কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

You Might Also Like

গোটাটিকর ব্রাদার্স কাবের উদ্যোগে বৃরোপণ কর্মসূচির উদ্বোধন
ঢাকা-সিলেট মহা সড়কে ট্রাক চাপায় ৩ শ্রমিক নিহত : ৩ ঘন্টা যানচলাচল বন্ধ
‘তজম্মুল স্যার কর্মগুণে চিরকাল বেঁচে থাকবেন’ নাগরিক স্মরণসভায় বক্তারা
সিলেটে ১শ’ নেতা-কর্মীর সাক্ষাৎকার নিল কেন্দ্রীয় ছাত্রলীগ যে কোন সময় কমিটি ঘোষণা ঃসোহাগ সার্কিট হাউসে নেতা-কর্মীদের শো ডাউন
দক্ষিণ সুরমা মহিলা ভাইস চেয়ারম্যানের স্বামী আটক
Previous Article প্রাণহানিতে শীর্ষ তিনে মেক্সিকো, ছাড়াল ব্রিটেনকেও
Next Article আফলাতুন নেছা-পীর বকস পাঠাগারের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা

You Might Also Like

দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়

12 years ago

কাসেমের স্বজনরা শেষ দেখা করে এলেন

10 years ago

ক্বিনব্রিজ দিয়ে যানবাহন চলাচল নিষিদ্ধ

5 years ago

আজকালের মধ্যেই ফাঁসি হতে পারে কামারুজ্জামানের

12 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?