প্রবাস

বিচারক শাহিনা রহমান

27-7-6সিলেট জেলার প্রথম মহিলা জজ হিসেবে কৃতিত্ব অর্জন করেন শাহিনা রহমান। শাহিনা রহমানের জন্ম ১৯৫৯ খ্রিস্টাব্দের ১৫ অক্টোবর। দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের (মরহুম) হাবিবুর রহমান ও (মরহুমা) রোকেয়া খানমের গর্বিত সন্তান শাহিনা রহমান সিলেট গভর্নমেন্ট হাইস্কুল থেকে ১৯৭৪ খ্রিস্টাব্দে কৃতিত্বের সঙ্গে এস.এস.সি, সিলেট মহিলা কলেজ থেকে ১৯৭৬ খ্রিস্টাব্দে এইচ.এস.সি পাস করেন। তিনি ১৯৭৮ থেকে ১৯৮১ খ্রিস্টাব্দে ঢাকা ইউনিভার্সিটি থেকে এল.এল.বি অনার্স সম্পন্ন করেন এবং ১৯৮১ থেকে ১৯৮২ খ্রিস্টাব্দে একই বিশ্ববিদ্যালয় থেকে এল.এল.এম পাস করেন। শাহিনা রহমান ১৯৮৩ খ্রিস্টাব্দে বি.সি.এস পাস করে বিচার বিভাগে সহকারী জজ হিসেবে চাকরিতে যোগ দেন। তিনি ২০০৬ খ্রিস্টাব্দে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সিটি ইউনিভার্সিটি থেকে বিজনেস ম্যানেজমেন্টে এসোসিয়েট ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৯৫ থেকে ২০০৭ খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনেন্স কর্পোরেশন ঢাকার ল অফিসার এবং প্রিন্সিপাল অফিসারের দায়িত্ব পালন করেন। তিনি সিলেট জেলার প্রথম মহিলা জজ। বর্তমানে তিনি নিউইয়র্ক সিটির বোর্ড অব এডুকেশনে কর্মরত আছেন। তিনি শীঘ্রই বাংলাদেশে ফিরে ল প্র্যাকটিস করতে চান। শাহিনা রহমান দেশে ও বিদেশে বিভিন্ন সামাজিক ও সমাজসেবা মূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button