By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: শোকাবহ আগস্ট শুরু, মাসব্যাপী চলবে কর্মসূচি
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad imageAd image
সর্বশেষ

শোকাবহ আগস্ট শুরু, মাসব্যাপী চলবে কর্মসূচি

Last updated: August 1, 2023 11:37 am
3 years ago
2 Min Read
SHARE

আগস্ট মাস, শোকের মাস। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাঙালির জাতীয় জীবনে নেমেছিল কালরাত। সেদিন জাতি হারিয়েছে জাতির জনক, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, সপরিবারে তাঁকে হত্যা করা হয়। নির্মম এই হত্যাযজ্ঞ থেকে রেহাই পায়নি নারী-শিশুও। এমনকি বঙ্গবন্ধুর আত্মীয়-স্বজনদেরও হত্যা করা হয় খুঁজে খুঁজে। বাঙালি জাতির ইতিহাসে তো বটেই, গোটা বিশ্বে এ এক নজিরবিহীন ঘটনা। শোকাবহ আগস্ট মাস শুরু হলো আজ মঙ্গলবার।

স্বাধীন বাংলাদেশে কতিপয় বিপথগামী সেনা সদস্য বঙ্গবন্ধুসহ বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল, বঙ্গবন্ধুর সহোদর শেখ নাসের, ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত, ভাগ্নে শেখ ফজলুল হক মণি, তার সহধর্মিণী আরজু মণি ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও আত্মীয়কে হত্যা করে।

পরবর্তীকালে বঙ্গবন্ধু হত্যার বিচার প্রক্রিয়া বন্ধে ইনডেমনিটি অধ্যাদেশ জারি করা হয়। বিচারের বাণী নিভৃতে কাঁদে দীর্ঘ ২১ বছর। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে শুরু হয় বিচারিক প্রক্রিয়া। বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়। বিচার শেষে ২০১০ সালে কার্যকর করা হয় ঘাতকদের ফাঁসির রায়। এর মধ্য দিয়ে বাঙালি জাতি কলঙ্কমুক্ত হয়।

শোকের মাস আগস্টেই বঙ্গবন্ধুকন্যা, আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয় ২০০৪ সালে। ওই বছরের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে শান্তি সমাবেশে তার ওপর গ্রেনেড হামলা করা হলেও ভাগ্যক্রমে বেঁচে যান তিনি। সেদিন সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী ও আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আইভি রহমানসহ ২৪ জন নিহত এবং ৫ শতাধিক নেতাকর্মী আহত হন।

You Might Also Like

নূরজাহান শিল্পী ।। আল-আকসার-মিম্বরে-বিবর্ণ পূর্ণিমা
আব্দুল গফুর স্কুল এন্ড কলেজে বিজয় দিবস উদযাপন বঙ্গবন্ধুর মত রোহিঙ্গাদের কোনো নেতা না থাকায় তারা দেশে ফেরার সাহস পাচ্ছে না —-এটিএমএ হাসান জেবুল
মেডিকেলে ভর্তি পরীক্ষা ২ অক্টোবর
অটিজম শিশু আগামী বার্তা শীর্ষক আলোচনা ও ভয়েস অফ আমেরিকা বাংলা সার্ভিসের ৫৭ বছর পূর্তি পালিত
এইচএসসি’র ফল প্রকাশ ৯ অগাস্ট
Previous Article আসছে নতুন এক ‘ভাইরাস’
Next Article সৎপুর মাদ্রাসায় স্মৃতি স্মারকের মোড়ক উন্মোচন আল্লামা ছালিক আহমদ ছিলেন এক ব্যতিক্রমী ব্যক্তিসত্তা ———মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

You Might Also Like

‘শিক্ষা টিভি’ চালু করার কথা ভাবছে সরকার

7 years ago

গল্পকার ও নাট্যকার ওয়াহিদ সারোকে মাকুন্দা পদক প্রদান

6 years ago

দণি সুরমা সাহিত্য পরিষদের কার্যকরী কমিটি গঠন

11 years ago

কেন হারলেন হিলারি?

10 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : [email protected]

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?