Homeশীর্ষ সংবাদসিলেটে করোনায় রেকর্ড শনাক্ত ৬০২, মৃত্যু ৭

সিলেটে করোনায় রেকর্ড শনাক্ত ৬০২, মৃত্যু ৭

সিলেট, ১১ জুলাই- দেশজুড়ে করোনা মহামারি বৃদ্ধির ফলে সিলেটেও প্রতিদিন করোনা শনাক্তের নতুন নতুন রেকর্ড সৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এই বিভাগে আরও ৬০২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এটিই এখন পর্যন্ত সিলেটে একদিনে সর্বোচ্চ শনাক্ত। এর পাশাপাশি গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে এ সব তথ্য জানানো হয়।

এর আগে শুক্রবার সিলেটে ৪৪২ জনের করোনা শনাক্ত হয়েছিল; যা একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড ছিল। সেদিন সিলেটে প্রথমবারের মত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত চারশ’ ছাড়িয়েছিল। রোববার এক লাফে শনাক্তের সংখ্যা ৬০০ এর গণ্ডি অতিক্রম করল। এই সময়ে পুরো বিভাগে করোনা শনাক্তের হার একটু কমে হয়েছে ৪১ দশমিক ৯২ শতাংশ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments