By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: সিলেটে বাম্পার বোরো কাটছেন কৃষাণীরা
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

সিলেটে বাম্পার বোরো কাটছেন কৃষাণীরা

Last updated: May 5, 2015 6:01 pm
11 years ago
3 Min Read
SHARE

IMG_0044-300x200সিলেট বিভাগের চার জেলায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। পুরুষরা শহরে কাজে। ধানক্ষেতে বৃষ্টির পানি জমেছে। কোনো উপায় না থাকায় কৃষানীরাই ধানক্ষেতে রোদেপুড়ে ধান কাটছেন। তলিয়ে যাওয়ার আগেই সিলেটে বোরো ধান ঘরে ওঠছে কৃষানীদের ঘামে-শ্রমে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অফিস সূত্র জানায়, এবার সিলেট বিভাগে বোরো ধানের লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ৪৭ হাজার ৫২৯ হেক্টর। অর্জন হয়েছে ৪ লাখ ৬১ হাজার ৫১৮ হেক্টর। উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ১৭ লাখ ৫৫ হাজার ৪৫৩ মেট্রিক টন। এর মধ্যে বোরো ধান এখনো কাটা চলছে। হাওরে শতকরা ৮৮ ভাগ ও সমতলে ৬২ ভাগ বোরো ধান কাটা শেষ হয়েছে। পানিতে তলিয়ে যাওয়ার আগেই এবার বোরো ধান ঘরে ওঠে যাচ্ছে।
সূত্র আরও জানায়, সিলেট জেলার লক্ষ্যমাত্রা ছিল ৭৩ হাজার ১৮৬ হেক্টর। লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে ৭৮ হাজার ৫১৫ হেক্টর। উৎপাদনের লক্ষ্য ছিল ২ লাখ ৭১ হাজার ৩২৪ মেট্রিক টন বোরো ধান। অর্জন এর চেয়ে বেশিই হবে। দেখা গেছে, সিলেট বিভাগে প্রায় ১২ হাজার হেক্টর বোরো বেশি আবাদ হয়েছে। যে কারণে শিলাবৃষ্টি তেমন একটা ক্ষতি করতে পারেনি।
সরেজমিনে শাহপরাণ বাইপাস ধানক্ষেতে গিয়ে দেখা গেছে, এখানে ফসলের মাঠে বৃষ্টির পানি স্থির হয়ে আছে। বৃষ্টির পানি ও পাহাড়ি ঢলের পানি নদী হয়ে এই সব ক্ষেতে ওঠে ডুবু ডুবু অবস্থা। ধান গাছের ডগা ছুঁই ছুঁই পানি। আর সামান্য বৃষ্টি হলেই ধান পানিতে তলিয়ে যাবে। সেই ধান তলিয়ে যাওয়ার আগেই কৃষক পরিবারের নারীরা কেটে ঘরে তুলছেন। সারি বেঁধে একেকটি ক্ষেতে ধান কেটে আঁটি বানছেন নারীরা।
কড়া রোদে কপালে বিন্দু বিন্দু ঘাম স্থানীয় বহর গ্রামের কৃষানী কুলসুমা বেগমের। জমির আলে দুপুরের খাবারের গাঁট। পুরুষের মতো ধান খেতে তিনি জমিতেই দুপুরের খাবার খাবেন। কুলসুমা জানালেন, তার স্বামী রহিম একজন রিকশা চালক। শহরে রিকশা চালিয়ে তিনি সংসার চালান। স্বামী ধান কাটলে সংসারের সন্ধ্যার বাজার হবে না। তাই নিজে পাশের বাড়ির আরও কৃষানীদের নিয়ে দলবদ্ধভাবে ধান কাটতে জমিতে নেমেছেন। এখানে তারা এক নারী অন্য নারীকে ধান কেটে সাহায্য করছেন।
দক্ষিণ সুরমার ডুবলির হাওরে গিয়ে দেখা গেল, পানি জমে গেছে ধান ক্ষেতে। পানি কালচে রঙ ধারণ করেছে। আরেকটু বৃষ্টি হলেই তলিয়ে যাবে ধান। ভাগ্যিস, রোদ ওঠেছে প্রখর। নিচে পানি, ওপরে হলদে ধান খেতে হলদে রোদ চকচক করছে। পাকা ধানে ছেয়ে গেছে বিস্তির্ণ মাঠ। পানির তলায় হাতড়ে হাতড়ে ধান কাটছেন কৃষকরা।
বদিকোনা গ্রামের কৃষক রফিক মিয়া বলেন, হিলে (শিলা) কিছুটা ধানের ক্ষতি করছে। তবে, পানিত ডুববার আগে আগে আমরা ধান কাটিলাইরাম। আরও এক সপ্তাহ রইদ (রোদ) দিলে ধান কাটা শেষ হইযাইবো।’
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. সাদির উদ্দিন বলেন, এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। শিলা বৃষ্টি সামান্য ক্ষতি করলেও তা পুষিয়ে নেওয়া গেছে বাড়তি বোরো আবাদে। তবু , ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করা হচ্ছে।’ ছবি:: বকুল আহমদ।।

You Might Also Like

বিশ^নাথ থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে এবং কমিউনিটি পুলিশিং
শিক্ষকের পর শিক্ষার্থীদেরও পেটাল ‘যুবলীগ’
সিলেটে হরতালের মিছিলে ছাত্রদলের পাল্টাপাল্টি ধাওয়া
দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের সাহিত্য আসর ও জরুরি সভা শুক্রবার
মরিচ খেয়েই বেঁচে আছেন ‘চিলি কিং’
Previous Article ক্রিকেটকে বিদায় জনাথন ট্রটের
Next Article মো. খালেদ মিয়া’র ৫০তম জন্মজয়ন্তি উপলে সংবর্ধনা আগামী ১৩ মে
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

মো. খালেদ মিয়ার ৫০তম জন্মজয়ন্তি উপলে সংবর্ধনা কবি-সাহিত্যিকরা জাতিকে আলোর পথ দেখান …………….মুহাম্মদ আসাদুল হক

11 years ago

শপথ নিলেন নির্বাচিত সংসদ সদস্যরা

8 years ago

আফলাতুন নেছা-পীরবকস পাঠাগারের পরিচালনা কমিটি গঠন

6 years ago

যুক্তরাজ্যের ৮ ও ৯ সেপ্টেম্বরের বইমেলায় বাসিয়া প্রকাশনী স্টলে থাকছে রোমান্টিক কবি মোহাম্মদ ইকবালের ৫টি কাব্যগ্রন্থ

7 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?