HomeUncategorizedহাসপাতালটি চালু হলে স্বাস্থ্যসেবায় যুগান্তকারী অবদান রাখবে —–পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান এমপি

হাসপাতালটি চালু হলে স্বাস্থ্যসেবায় যুগান্তকারী অবদান রাখবে —–পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান এমপি

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান এমপি বলেন, পূণ্যভূমি সিলেটে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল প্রতিষ্ঠার যে কর্মযজ্ঞ চলছে তা সত্যিই প্রশংসনীয় এবং অত্যন্ত আনন্দের বিষয়। কিডনি ফাউন্ডেশন হাসপাতালটি চালু হলে বৃহত্তর সিলেটসহ সারাদেশের মানুষের স্বাস্থ্যসেবায় যুগান্তকারী অবদান রাখবে। এই হাসপাতালটি জনবান্ধব হাসপাতাল হিসেবে সকলের কাছে পরিচিতি পাবে। কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেট প্রতিষ্ঠা করার পরিকল্পনাকারী ও উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, আমাদের সকলকে দেশের স্বাস্থ্যসেবাকে উন্নত ও সমৃদ্ধ করতে ঐক্যবদ্ধ হয়ে নিরলস কাজ করতে হবে।

পরিকল্পনামন্ত্রী আরো বলেন, বাংলাদেশ সকল ক্ষেত্রে দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে। আওয়ামী লীগ সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশপ্রেম ও দূরদর্শী নেতৃত্বের কারণে বাংলাদেশ আলোকিত দিগন্তে হাঁটছে। শেখ হাসিনা একজন ত্যাগী বিশ^নেতা। দেশের মানুষের কথা তিনি সব সময় ভাবেন এবং দেশের মানুষের কল্যাণে কাজ করেন।
কিডনি ফাউন্ডেশন সিলেটের সদস্য সচিব কর্ণেল (অব.) মো. আব্দুস সালাম বীরপ্রতিকের সঞ্চালনায় মিলনমেলায় উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, মেজর জেনারেল (অব.) আজিজুর রহমান বীরউত্তম, কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান প্রফেসর ডা. হারুনুর রশীদ, কিডনি ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ সেন্টার ঢাকার পরিচালক টিনি রশীদ, কিডনি ফাউন্ডেশন সিলেটের কোষাধ্যক্ষ জুবায়ের আহমেদ চৌধুরী, কো-অর্ডিনেটর ও পরিচালক ফরিদা নাসরিন, কিডনি ফাউন্ডেশন

সিলেটের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. নাজমুস সাকিব, নির্বাহী পরিচালক ডা. কাজী মুশফিক আহমদ, ডা. মোস্তফা শাহ জামান চৌধুরী বাহার, ট্রাস্টি বোর্ডের সদস্য নুুরুন নাহার সালাম, আলহাজ¦ সালমা বাসিত, আতাউল করিম, সুমন বিন বাসিত, মহিবুর রহমান রাসেল, মায়াজ চৌধুরী, আতিকুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের অন্যতম স্বপ্নদ্রষ্টা প্রয়াত হোসনে আরা আহমদ, ফজলে হাসান আবেদ ও যেহীন আহমেদকে শ্রদ্ধার সাথে স্মরণ করে তাঁদের আত্মার মাফফেরাত কামনা করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের সার্বিক কার্যক্রম নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
এর আগে পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান এমপি কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেট পরিদর্শন করেন ও হেপাটাইটিস ‘বি’ ডায়ালাইসিস ইউনিট উদ্বোধন করেন। অনুষ্ঠানে কেক কাটা ও চা-চক্রের আয়োজন করা হয়।
প্রসঙ্গত, ২০১৮ সালে সিলেটের নাজিরেরগাঁও এলাকায় ১০তলা বিশিষ্ট ২০০ শয্যার কিডনি ফাউন্ডেশন হাসপাতাল, সিলেট স্থাপনের কাজ শুরু হয়

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments