Homeশীর্ষ সংবাদ১০ লাখ টাকায় মাইকেল জ্যাকসনের মোজা বিক্রি হলো

১০ লাখ টাকায় মাইকেল জ্যাকসনের মোজা বিক্রি হলো

মাইকেল জ্যাকসন। ছবি-এএফপি

বাসিয়া ডেক্স :সযত্নে যুগ যুগ ধরে তারকাদের ব্যবহৃত জিনিস রেখে দেওয়ার ট্রেন্ড নতুন নয়।  এবার ‘কিং অব পপ’-এর পুরোনো মোজা ১০ লাখ টাকায় বিক্রি হয়েছে।

গত বুধবার ফ্রান্সে একটি অনুষ্ঠানে মাইকেল জ্যাকসনের একটি মোজা নিলামে তোলা হয়েছিল। মনে করা হয়, ফ্রান্সে অনুষ্ঠিত একটি কনসার্টে জ্যাকসন এটি পরেছিলেন। সূত্রের খবর, অনেক দিন ধরেই এই চকচকে মোজায় খানিক হলুদ ভাব দেখা যাচ্ছিল। তাই খুব বেশি নষ্ট হওয়ার আগেই নিলামের সিদ্ধান্ত। নিলামকারীরা আশা করেছিলেন, হয়তো এটি তিন থেকে চার হাজার ডলারের মধ্যে বিক্রি হবে। অনুরাগীদের ভালোবাসায় এটি প্রত্যাশার চেয়েও বেশি দামে বিক্রি হয়েছে। মোজাটি প্রায় ৮ হাজার ডলার, অর্থাৎ প্রায় ১০ লাখ টাকায় বিক্রি হয়েছে বলে খবর।

ফ্রান্সের আন্তর্জালভিত্তিক নিলাম সাইট ইনটাররেনচিয়াসডটকম জানায়, একসময় ঝকঝকে থাকা সেই মোজার গায়ে এখন দাগ পড়েছে, রাইনস্টোনগুলোর ঔজ্জ্বল্য ম্লান।

এর আগেও মাইকেল জ্যাকসনের ব্যবহার করা কিছু স্মারক নিলামে চড়া দামে বিক্রি হয়েছে। ২০২৩ সালে প্যারিসে এক নিলামে জ্যাকসনের পরে থাকা একটি টুপি বিক্রি হয় ৮০ হাজার ডলারের বেশি দামে।
২০০৯ সালে মাত্র ৫০ বছর বয়সে মাইকেল জ্যাকসনের মৃত্যু হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments