Homeশীর্ষ সংবাদ১১ আগস্ট থেকে গণপরিবহন চলবে

১১ আগস্ট থেকে গণপরিবহন চলবে

আগামী ১১ আগস্ট থেকে বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রবিবার (৮ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়-১১ আগস্ট থেকে গণপরিবহন চলবে। সড়ক, রেল ও নৌরুটে আসন সংখ্যার সমপরিমাণ যাত্রী নিয়ে গণপরিবহন চলাচল করতে পারবে। তবে সড়ক পথে গণপরিবহন চলাচলের ক্ষেত্রে স্থানীয় প্রশাসন (সিটি করপোরেশন এলাকায় বিভাগীয় কমিশনার ও জেলা পর্যায়ে জেলা প্রশাসক) নিজ নিজ অধিক্ষেত্রের আইনশৃঙ্খলা বাহিনী, সংশ্লিষ্ট দপ্তর/সংস্থা, মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা করে প্রতিদিন মোট পরিবহন সংখ্যার অর্ধেক চালু করতে পারবে।

এর আগে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, বিধিনিষেধ আগামী ১০ আগস্ট রাত ১২টা পর্যন্ত চলমান থাকবে। ১১ তারিখ থেকে এটি শিথিল করা হবে। ১১ আগস্ট থেকে দোকানপাট ও শপিংমল খুলে দেওয়া হবে, চলবে গণপরিবহন সেই সঙ্গে খুলবে সব ধরনের সরকারি-বেসরকারি অফিস।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments