সর্বশেষ

১৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

হবিগঞ্জের চুনারুঘাট থানার একটি ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আশিকুর রহমান (৪৫) গ্রেপ্তার হয়েছেন। দীর্ঘ ১৯ বছর পর চট্রগ্রামের সীতাকুণ্ড থেকে তিনি গ্রেপ্তার হন। বুধবার মধ্যরাতে সীতাকুণ্ডের বাংলাদেশ মিলিটারি একাডেমির ১ নম্বর গেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

বৃহস্পতিবার র‌্যাব-৯-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুনারুঘাটের কেউন্দা গ্রামের আবদুল মান্নানের ছেলে আশিক ১৯৯৯ সালের একটি ধর্ষণ মামলার আসামি। ওই মামলায় ২০০২ সালে তার যাবজ্জীবন সাজা ও অর্থদণ্ড হয়। এর পর থেকে তিনি পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তার করে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Back to top button