By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: ৪০ বছরের তথ্যভান্ডার উধাও কৃষি বিপণন অধিদপ্তরের ওয়েবসাইট থেকে
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

৪০ বছরের তথ্যভান্ডার উধাও কৃষি বিপণন অধিদপ্তরের ওয়েবসাইট থেকে

Last updated: August 30, 2023 11:05 am
3 years ago
6 Min Read
SHARE
কৃষি বিপণন অধিদপ্তর কৃষিপণ্যের চাহিদা ও জোগান, মজুত ও মূল্য পরিস্থিতি বিশ্লেষণ করে কৃষিপণ্যের মূল্য ধারার আগাম প্রক্ষেপণ এবং এ বিষয়ে তথ্য ব্যবস্থাপনা করে।

দেশের কৃষি বাজারের পরিস্থিতি, পণ্যের দাম কতটা ওঠানামা করছে, দেশে কত বাজার রয়েছে, অর্থাৎ বাজারের হালচাল জানার জন্য কৃষি বিপণন অধিদপ্তরের ওয়েবসাইট অনেকেরই ভরসা। প্রায় ৪০ বছরের বাজারসম্পর্কিত বিশাল এক তথ্যভান্ডার ছিল তাদের। এক মাসের বেশি সময় ধরে সেটি উধাও।

কৃষি বিপণন অধিদপ্তরের কেউ বলছেন, ওয়েবসাইট হালনাগাদের কাজ চলছে বলে তথ্যভান্ডার পাওয়া যাচ্ছে না। আবার এমন গুঞ্জনও আছে যে, ওয়েবসাইটের কোনো এক কাজ করতে গিয়ে পুরো তথ্যভান্ডার মুছে গেছে। কেউ আবার বলছেন, হার্ডডিস্ক ক্র্যাশ করেছে। তবে কর্তৃপক্ষের দাবি, দ্রুতই তথ্যগুলো আগের মতো ওয়েবসাইটে পাওয়া যাবে।

কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা কৃষি বিপণন অধিদপ্তর। তারা কৃষিপণ্যের চাহিদা ও জোগান, মজুত ও মূল্য পরিস্থিতি বিশ্লেষণ করে কৃষিপণ্যের মূল্য ধারার আগাম প্রক্ষেপণ এবং এ বিষয়ে তথ্য ব্যবস্থাপনা করে।

হালানাগাদের কাজ চলছে বিধায় তথ্যগুলো পাওয়া যাচ্ছে না। নতুন সফটওয়্যার এলে এক সপ্তাহের মধ্যেই সব ঠিক হয়ে যাবে।

মাসুদ করিম, অধিদপ্তরের মহাপরিচালক

এর আওতায় তারা ১৯৮০ সালের পর থেকে বাজারসংক্রান্ত তথ্যের এক বিশাল তথ্যভান্ডার গড়ে তুলেছিল; যা তাদের ওয়েবসাইটেও পাওয়া যেত। যেখানে বাজার গবেষণা, বাজারের পরিস্থিতি, তুলনামূলক হিসাব, পণ্যের দাম কত বাড়ছে বা কমছে ইত্যাদি তথ্য ছিল।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কৃষি বিপণন অধিদপ্তরের মূলত দুটি সাইট। একটি নিজেদের তৈরি, যেখানে এই তথ্যভান্ডার ছিল। আরেকটি এটুআই থেকে সরকারিভাবে বানিয়ে দেওয়া। কর্মকর্তারা জানান, এজেন্সি টু ইনোভেট (এটুআই) থেকে বানিয়ে দেওয়া ওয়েবসাইটে মূলত নোটিশ, বিজ্ঞপ্তি, বার্ষিক প্রতিবেদন, কর্মকর্তাদের তথ্যের মতো নানা বিষয় দেওয়া হতো। তাঁরা আরও বলেন, সরকারিভাবে বানিয়ে দেওয়া সাইটগুলো একই ধরনের দেখতে (কমন টেমপ্লেট) হয়। সেখানে নির্ধারিত কিছু বিষয়ের বাইরে অন্য কোনো কাজ করা যায় না। তথ্যভান্ডারের জন্য যে ওয়েবসাইটটি আছে, সেটি অনেক আগে করা হয়েছিল। সেই ওয়েবসাইটের সঙ্গে এটুআইয়ের বানিয়ে দেওয়া ওয়েবসাইট যুক্ত করে দেওয়া আছে।

কৃষি বিপণন অধিদপ্তর সূত্র জানায়, গত ২৪ জুলাই থেকে ওয়েবসাইটে তথ্যভান্ডার পাওয়া যাচ্ছে না। শুরুতে কিছুদিন ওয়েবসাইটও বন্ধ ছিল। পরে ওয়েবসাইট চালু হলেও তথ্যগুলো মিলছে না। ওয়েবসাইটে ঢুকে দৈনিক বাজারদর খুঁজতে গেলে বিভাগ ও জেলাতে ক্লিক করার পর আর কোনো অপশন আসে না। একই রকম হয় বাজারদরের অন্যান্য বিষয় খুঁজতে গেলে।

অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০১৩-১৪ সাল থেকে এই ওয়েবসাইটে প্রতিদিন বাজারের তথ্য সরাসরি হালনাগাদ (লাইভ আপডেট) হয়ে আসছিল। এখন যেসব তথ্য পাওয়া যাচ্ছে না তার মধ্যে রয়েছে দৈনিক, সাপ্তাহিক ও মাসিক ভিত্তিতে গত প্রায় ৪০ বছরের ২৭১টি কৃষিপণ্যের বাজারমূল্য, দেশের ৮২ হাজার বাজারের তথ্য।

সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় তিন মাস আগে এ সংস্থায় প্রথমবারের মতো একজন প্রোগ্রামার নিয়োগ দেওয়া হয়। সেই প্রোগ্রামার আল আমিন সরকার প্রথম আলোকে বলেন, হার্ডডিস্ক ক্র্যাশ করেছে। গত ২৪ জুলাই থেকে এ সমস্যা দেখা দিয়েছে। পুনরুদ্ধার করার চেষ্টা করছেন। তাঁর দাবি, আগে যাঁরা কাজ করেছেন, তাঁরা এর কোনো ব্যাকআপ (বিকল্প সংরক্ষণ ব্যবস্থা) রাখেনি। সার্ভারও অনেক পুরোনো।

তবে কৃষি বিপণন অধিদপ্তরের একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ওয়েবসাইটটি দেখভাল করতে গিয়ে বাজারদরের তথ্য ভান্ডার মুছে গেছে। এত দিন প্রোগ্রামার ছাড়াই বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা অতিরিক্ত দায়িত্ব হিসেবে এটি দেখাশোনা করতেন।

জানতে চাইলে অধিদপ্তরের মহাপরিচালক মাসুদ করিম তথ্যভান্ডার মুছে যাওয়ার বিষয়টিকে ‘গুজব ছড়ানো হয়েছে’ বলে উল্লেখ করেন। তিনি প্রথম আলোকে বলেন, হালানাগাদের কাজ চলছে বিধায় তথ্যগুলো পাওয়া যাচ্ছে না। নতুন সফটওয়্যার এলে এক সপ্তাহের মধ্যেই সব ঠিক হয়ে যাবে।

বিপুল তথ্যের এই ভান্ডার যদি পুনরুদ্ধার সম্ভব হয়, তাহলে পুনরুদ্ধার করার কথাই ভাবা প্রয়োজন। এ ধরনের তথ্যভান্ডারের অবশ্যই ব্যাকআপ থাকা উচিত।

বি এম মইনুল হোসেন, অধ্যাপক, তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়

অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০১৩-১৪ সাল থেকে এই ওয়েবসাইটে প্রতিদিন বাজারের তথ্য সরাসরি হালনাগাদ (লাইভ আপডেট) হয়ে আসছিল। এখন যেসব তথ্য পাওয়া যাচ্ছে না তার মধ্যে রয়েছে দৈনিক, সাপ্তাহিক ও মাসিক ভিত্তিতে গত প্রায় ৪০ বছরের ২৭১টি কৃষিপণ্যের বাজারমূল্য, দেশের ৮২ হাজার বাজারের তথ্য।

এ ছাড়া হিমাগারে আলু রক্ষণাগারের তথ্যভান্ডার, ২০টির বেশি কৃষিপণ্যের উৎপাদন খরচের তথ্যও পাওয়া যাচ্ছে না। এসব তথ্যের কোনো ডিজিটাল ব্যাকআপও নেই। বাজারসম্পর্কিত তথ্য প্রতিনিয়ত ২২টির বেশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সরবরাহ করে থাকে কৃষি বিপণন অধিদপ্তর। চাহিদার পরিপ্রেক্ষিতে ওয়েবসাইট থেকে তথ্য দিয়ে দেওয়া যেত। এখন সে সুযোগ বন্ধ হয়ে যাওয়ায় তথ্য খুঁজে জোগাড় করে তা দিতে হচ্ছে কর্মকর্তাদের।

কৃষি বিশ্ববিদ্যালয়গুলো, বিভিন্ন উন্নয়ন সংস্থা গবেষণাসহ বিভিন্ন কাজে এই অধিদপ্তরের তথ্য ব্যবহার করে থাকে। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রিকালচারাল স্ট্যাটিসটিকস অ্যান্ড বায়োইনফরম্যাটিকস বিভাগের প্রধান (ভারপ্রাপ্ত) হুমায়রা ইয়াসমিন প্রথম আলোকে বলেন, নিয়মিত এই ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করতেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক বি এম মইনুল হোসেন প্রথম আলোকে বলেন, বিপুল তথ্যের এই ভান্ডার যদি পুনরুদ্ধার সম্ভব হয়, তাহলে পুনরুদ্ধার করার কথাই ভাবা প্রয়োজন। এ ধরনের তথ্যভান্ডারের অবশ্যই ব্যাকআপ থাকা উচিত। ওয়েবসাইট দেখভালের বেলায় সরকারের সব প্রতিষ্ঠানেরই স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেমও থাকা দরকার।

You Might Also Like

বাবর-পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ড, তারেকসহ ১৯ জনের যাবজ্জীবন
সিলেটে বিশ্বকাপ: থাকছে চার স্তরের নিরাপত্তা
অমর একুশে গ্রন্থমেলায় দপ্রবাসী কবিদের নির্বাচিত প্রেমের কবিতা’ গ্রন্থের মোড়ক উন্মোচন
ভারত-পাকিস্তান : কার কত শক্তি?
সিলেটে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়নে ১৪শ’ কোটি টাকার প্রকল্প
Previous Article ইয়ামালকে স্পেন দলে দেখার অপেক্ষায় জাভি
Next Article সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সাহিত্য সম্মাননা পদক পাচ্ছেন কবি হামিদ মোহাম্মদ

You Might Also Like

বিশ্বনাথের বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা ওলিউর রাহমানের ইন্তেকাল ॥ দাফন সম্পন্ন

12 years ago

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ‘উদ্ভট বই উৎসব’র উদ্বোধন

12 years ago

কেন্দ্রীয় যুবদলের সভাপতি মুয়াজ্জিম হোসেন আলাল ও শামসুল ইসলাম টিট সহ অন্যান্য নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে সদর দক্ষিণ উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

12 years ago

কর্কশিট ধরে ৪৪ ঘণ্টা সাগরে ভেসে ছিলেন ১২ জেলে

3 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?