Homeশীর্ষ সংবাদ৭০০০ অভিবাসীকে আশ্রয় দেবে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া

৭০০০ অভিবাসীকে আশ্রয় দেবে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া

কুয়ালালামপুর, ২০ মে- দক্ষিণ পূর্ব এশিয়ায় পাচারের শিকার হয়ে সাগরে আটকা পড়া সাত হাজার অবৈধ অভিবাসীকে ‘আপাতত’ আশ্রয় ও মানবিক সহায়তা দিতে রাজি হয়েছে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া।

মানবপাচার নিয়ে সাম্প্রতিক সঙ্কটের পথ খুঁজতে বুধবার কুয়ালালামপুরে ত্রিদেশীয় বৈঠকের পর মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের এক যৌথ বিবৃতিতে এই ঘোষণা আসে।

থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীও এই বেঠকে অংশ নেন।

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আনিফা আমানকে উদ্ধৃত করে দেশটির স্টার অলাইন জানিয়েছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তায় এক বছরের জন্য এ পুনর্বাসন ও প্রত্যাবাসন কর্মসূচি নেওয়া হবে।

গত দুই সপ্তাহে দুই হাজারেরও বেশি মানুষ পাচারকারীদের নৌকায় করে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মাটিতে নামতে পারলেও এর চেয়ে কয়েক গুণ বেশি মানুষ আন্দামান সাগর ও থাই উপকূলে আটকা পড়ে আছে বলে মানবাধিকার সংস্থাগুলোর ধারণা।

বুধবার সকালেও ইন্দোনেশিয়া উপকূলে প্রায় পাঁচশ বাংলাদেশি ও রোহিঙ্গাকে উদ্ধার করা হয়, যারা গত কয়েক সপ্তাহ ধরে খাবার ও পানি ছাড়া নৌকায় আটকে ছিলেন।

গত কয়েক দিনে ওই তিন দেশের উপকূলরক্ষীরা মানুষবোঝাই বেশ কিছু নৌকা উপকূলে ভিড়তে না দিয়ে গভীর সাগরে ঠেলে দেয়, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ।

ইউএনএইচসিআর, ওএইচসিএইচআর, আইওএম এবং মহাসচিবের বিশেষ প্রতিনিধি মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে সাগরে বিপদগ্রস্ত এই মানুষদের প্রাণ বাঁচানো এবং মানবাধিকার রক্ষার জন্য ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের নেতাদের প্রতি আহ্বান জানান।

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আনিফা আমান ছাড়াও ইন্দোনেশিয়ার রিন্টো মার্সুদি এবং থাইল্যান্ডের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী তানাসাক প্রতিমাপ্রগর্ন ত্রিদেশীয় বৈঠকে অংশ নেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments