By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারী
    • স্বস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা ১১ আগস্ট, বাংলাদেশে ১২ আগস্ট
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারী
    • স্বস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
সর্বশেষ

মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা ১১ আগস্ট, বাংলাদেশে ১২ আগস্ট

Editor
Last updated: July 30, 2019 10:21 am
Editor
7 years ago
Share
SHARE

আগামী ১১ আগস্ট সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল আজহা পালিত হবে। এ বিষয়ে কুয়েতের আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তাদের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সে হিসেবে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী ১২ আগস্ট।

এদিকে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে গত ২২ জুলাই থেকে সৌদি স্টক এক্সচেঞ্জ দীর্ঘ ছুটি ঘোষণা করেছে। ৯ থেকে ১৭ আগস্ট ৯ দিনের ছুটি পালন করবে স্টক এক্সচেঞ্জ।

আবুধাবিতে অবস্থিত ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের পরিচালক মোহাম্মদ শওকত ওদেহ বৈজ্ঞানিক হিসাব নিকাশ করে খালিজ টাইমসকে বলেছেন, পবিত্র জিলহজ মাসের প্রথম দিন শুরু হবে ২ আগস্ট (শুক্রবার) এবং সৌদি আরবের মক্কা নগরীতে আরাফাত ময়দানে লাখ লাখ মানুষ পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সমবেত হবেন ১০ আগস্ট (শনিবার)।

সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপনের পরদিন মুসলিমদের অন্যতম এ উৎসব বাংলাদেশে পালিত হয়। তাই আগামী ১২ আগস্ট পবিত্র ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি (বিএএস)।

বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ আগস্ট সকাল ৯টা ১২ মিনিটে বর্তমান চাঁদের অমাবস্যা কলা পূর্ণ করে নতুন চাঁদের জন্ম হবে। চাঁদটি ঐদিন সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে সূর্যাস্তের সময় দিগন্ত রেখা থেকে ৪ ডিগ্রি উচ্চতায় ২৮৮ ডিগ্রি দিগংশে অবস্থান করবে এবং ২৩ মিনিট অবস্থান করে সন্ধ্যা ৭টা ৪ মিনিটে অস্ত যাবে।

এদিন চাঁদের কোনো অংশ আলোকিত থাকবে না, ফলে দেশের আকাশে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই। চাঁদটি পরদিন ২ আগস্ট, শুক্রবার সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে সূর্যাস্তের সময় দিগন্ত রেখা থেকে ১৫ ডিগ্রি উচ্চতায় ২৭৯ ডিগ্রি দিগংশে অবস্থান করবে এবং প্রায় ১ ঘণ্টা ১৫ মিনিট দেশের আকাশে অবস্থান শেষে সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটে ২৮৬ ডিগ্রি দিগংশে অস্ত যাবে। এ সময় চাঁদের ৩ শতাংশ আলোকিত থাকবে এবং দেশের আকাশ মেঘমুক্ত থাকলে একে বেশ স্পষ্টভাবেই দেখা যাবে।

সূত্র : বিডি২৪লাইভ

You Might Also Like

বৃহস্পতিবার সিলেটের কৃতি সন্তান রিয়ার এডমিরাল এম এ খান’র ৩১ তম শাহাদাৎবার্ষিকী
পিয়াইন নদীতে নারায়নগঞ্জের তরুণ নিখোঁজ
২০১৬ সালে বাংলাদেশে আইএস দাবিকৃত হত্যাযজ্ঞের পরিসংখ্যান প্রকাশ
সিলেট-ঢাকা মহাসড়কে বিপজ্জনক ১৪ ‘ব্ল্যাক স্পট’
খাদিজার উপর হামলা : প্রতিকী ডাস্টবিনে থুথু ফেলে ঘৃণা জানাল সিলেটের মানুষ
Share This Article
Facebook Email Print
Previous Article মাসিক বাসিয়া পত্রিকা ।। জুলাই ২০১৯ ।। প্রথম পৃষ্ঠা
Next Article সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম সম্পাদক শামীম
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

about us

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Find Us on Socials

© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?