By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারী
    • স্বস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: সিলেটে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৫৫ জন
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারী
    • স্বস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
সর্বশেষ

সিলেটে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৫৫ জন

Editor
Last updated: July 31, 2019 10:15 pm
Editor
7 years ago
Share
SHARE

সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫ জন রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের হিসাব থেকে এই তথ্য পাওয়া গেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বাসস। একই সাথে প্রতিবেদনে বলা হয়েছে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৩৫ জন ।

সরকারি হিসাবে এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে ১৫ হাজার ৩৬৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। যার মধ্যে শুধু সিলেট বিভাগেই রয়েছে ৫৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী।

প্রতিবেদন থেকে জানা গেছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২২১, মিটফোর্ড হাসপাতালে ১০৫, ঢাকা শিশু হাসপাতালে ৪৮, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৬১, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে ৪২, বারডেম হাসপাতালে ১৭, বিএসএমএমইউতে ২৬, পুলিশ হাসপাতাল রাজারবাগে ৩৩, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৬৩, বিজিবি হাসপাতাল পিলখানায় ২ এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৯০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

এছাড়া বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ২৬৫ জন ভর্তি হন। ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে (ঢাকা শহর ব্যতীত) ১০৪ জন, চট্টগ্রাম বিভাগে ৫৫ জন, খুলনা বিভাগে ৫৬ জন, রংপুর বিভাগে ২০ জন, রাজশাহী বিভাগে ৫৬ জন, বরিশাল বিভাগে ৬ জন ও সিলেট বিভাগে ৫৫ জন, ময়মনসিংহ বিভাগে ৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হয়েছে।

কন্ট্রোল রুম থেকে জানা গেছে, রাজধানী ঢাকার বাইরে এখন পর্যন্ত এক হাজার ৮৪৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৮৪৭ জন হাসপাতালে চিকিৎসাধীন।

You Might Also Like

মালালা কোটিপতি
আফলাতুন নেছা পীর বকস পাঠাগারে আলোচনা সভাও দোয়া মাহফিল
গোল্ডেন এ+ প্রাপ্ত মাজেদুর রহমান শিপন ডাক্তার হতে চায়
গণমানুষের কবি দিলওয়ারের ৫ম প্রয়াণদিবস
সিলেটে ৫.৫ মাত্রার ভূমিকম্প
Share This Article
Facebook Email Print
Previous Article সিলেটের সুপ্রিয় চক্রবর্তী আর নেই
Next Article দেশীয় প্রতিষ্ঠানের দুধ পানে কোনো প্রকার স্বাস্থ্য ঝুঁকি নেই: কৃষিমন্ত্রী
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী,
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী,
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?