HomeUncategorizedআ ন ম শফিকের জানাজার সময় পরিবর্তন

আ ন ম শফিকের জানাজার সময় পরিবর্তন

আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আ ন ম শফিকুল হক আর নেই। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে তিনি নগরীর সোবহানীঘাটস্থ একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন।

আ ন ম শফিকুল হকের প্রথম জানাজা বৃহস্পতিবার বাদ জোহর বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের মৌলভীরগাঁওয়ে অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে ৩টায় শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ আনা হবে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। পরে সেখান থেকে মরদেহ নেয়া হবে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে। বাদ আছর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে তার শেষ জানাজা অনুষ্ঠিত হবে। পরে দরগাহ কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।

আ ন ম শফিক দীর্ঘদিন ধরে দূরারোগ্য ক্যান্সার রোগে ভূগছিলেন। এর আগে তিনি ভারতে গিয়ে লিভার ট্রান্সপ্ল্যান্ট করে এসেছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে ও ২ ছেলে সহ অসংখ্য আত্বীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments