By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: পাঁচটি বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

পাঁচটি বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Last updated: September 13, 2021 6:42 am
5 years ago
2 Min Read
SHARE
বাসিয়া ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের দুটি বিদ্যুৎকেন্দ্রসহ ৭৭৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষমতা সম্পন্ন পাঁচটি বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করেছেন । আজ রোববার সকালে ভার্চুয়াল মাধ্যমে ঢাকাস্থ তাঁর সরকারি বাসভবন থেকে  এসব কেন্দ্রের উদ্বোধন করেন তিনি। বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ বিভাগ আয়োজিত মূল অনুষ্ঠানে সংযুক্ত হন প্রধানমন্ত্রী।

সংশ্লিষ্ট বিদ্যুৎ কেন্দ্রগুলোও ভিডিও কনফারেন্সে যুক্ত ছিল। সিলেট বিভাগের দু’টি বিদ্যুৎকেন্দ্র হচ্ছে : ১. সিলেটের ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র থেকে ১৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রে উত্তরণ এবং ২. হবিগঞ্জের জুলদায় বিবিয়ানা-৩ চারশত মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র। অপর কেন্দ্রগুলো হলো- চট্টগ্রাম ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র ইউনিট-২, নারায়ণগঞ্জে মেঘনাঘাট ১০৪ মেগাওয়াট পাওয়ার প্লান্ট ও বাগেরহাটে মধুমতী ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেন এবং সরকার গ্রাহকদের কাছ থেকে উৎপানের চেয়ে অনেক কম মূল্য  নিচ্ছে, কাজেই ব্যবহারে সাশ্রয়ী হলে আরো বেশি সংখ্যক জনগণকে বিদ্যুতের আওতায় আনা সম্ভব হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ ভবনের বিজয় হল থেকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহি চৌধুরী, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রমুখ।

গণভবন থেকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের সঞ্চালনায় অনুষ্ঠানে যুক্ত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ওয়াসেকা আয়েশা খান, জ্বালানি বিভাগের সিনিয়র সচিব মো. আনিসুর রহমান, বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান প্রমুখ। বিদ্যুৎ মন্ত্রণালয়ের জানিয়েছে, ২০০৯ সালে কাজ শুরুর পর সরকার সফলভাবে ২০ হাজার ২৯৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম ১১৯টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছে। সরকার ২০২১ সাল নাগাদ ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা গ্রহণ করেছিল। তবে এরই মধ্যে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদিত হয়েছে।

You Might Also Like

মেসির জাদুতে সেমিফাইনালে আর্জেন্টিনা
আবারো চাঁদে মানুষ পাঠাবে নাসা
নভেম্বর থেকে আবার ইউপি নির্বাচন শুরু
কব্জিতে এই রেখা আছে? জেনে নিন কী হতে চলেছে আপনার জীবনে?
বিয়েতে খরচ ৫০০ কোটি; ১০ বছরেই বিচ্ছেদ!
Previous Article শপথ নিলেন হাবিবুর রহমান হাবিব
Next Article বড় পরিবর্তন আসছে শিক্ষাক্রমে

You Might Also Like

সিলেটের প্রখ্যাত আলেম শফিকুল হক আমকুনী আর নেই

7 years ago

এহিয়া সামি ।। ভন্ড নেতার দল

5 years ago

দুপুরে শহীদ মিনারে ফিরোজা বেগমকে শ্রদ্ধা নিবেদন

12 years ago

দক্ষিণ সুরমায় ডাকাতি শেষে পালানোর সময় অস্ত্রসহ ৯ ডাকাত আটক

10 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?