By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: দাবদাহ চলবে আরো ৯ দিন, তাপমাত্রা উঠতে পারে ৪৫ ডিগ্রিতে
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

দাবদাহ চলবে আরো ৯ দিন, তাপমাত্রা উঠতে পারে ৪৫ ডিগ্রিতে

Last updated: June 6, 2023 10:29 am
3 years ago
2 Min Read
SHARE
দেশজুড়ে বয়ে যাওয়া প্রচন্ড তাপপ্রবাহে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। চলতি বছর অন্যান্য বছরের চেয়ে তাপের তীব্রতা ক্রমশ বাড়ছে। অসহনীয় গরমে পুড়ছে দেশ। বৃষ্টি নেই। গরমে শরীর না ঘামলেও অনুভূত হচ্ছে অসহনীয় তাপ; যেন শরীর জ্বালাপোড়া করে পুড়ে যাচ্ছে! অসুস্থ হয়ে পড়ছেন মানুষ। আবহাওয়ার এমন বৈরিভাব নিকট অতীতে দেখা যায়নি।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, বাতাসের আর্দ্রতা কমে বাতাস শুষ্ক হয়ে যাওয়ার ফলে সূর্যের তাপ শরীর থেকে পানি শুষে নিচ্ছে। ফলে আমাদের ত্বক জ্বালাপোড়া করছে। এরই মধ্যে গরম নিয়ে কোনো সুসংবাদ দিতে পারেনি আবহাওয়া অফিস। গতকাল আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী সপ্তাহধিককালেরও বেশি গরম অব্যাহত থাকবে। গত কয়েক দিনে স্বাভাবিকের তুলনায় ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপদাহ রেকর্ড হয়েছ।

 ১৪ জুন পর্যন্ত সিলেট, চট্টগ্রাম বিভাগ ছাড়া অন্য বিভাগগুলোতে বৃষ্টির সম্ভাবনা অতি সামান্য।

মোস্তফা কামাল পলাশ বলেন, জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে থেকে প্রাপ্ত চিত্রমালায় বাংলাদেশের আকাশে খুব সামান্য পরিমাণের মেঘের উপস্থিতি  দেখা যাচ্ছে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাস্পযুক্ত বাতাস রাজশাহী ও চট্রগ্রাম বিভাগের ওপর দিয়ে বাংলাদেশের স্থলভাগে প্রবাহিত হচ্ছে। যে কারণে দেশের সকল জেলায় আর্দ্রতা ৪০-৮০% বিরাজ করছে। আগামী ১৫ জুনের পর থেকে ২৫ জুন পর্যন্ত বর্ষা মৌসুমের বৃস্টিপাত পুরোদমে শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানিয়েছেন, চলতি সপ্তাহে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু তথা বর্ষা টেকনাফ উপকূলে পৌঁছাতে পারে। সেক্ষেত্রে বাড়বে বৃষ্টিপাতের প্রবণতা। এই সময় জুড়ে তাপপ্রবাহের সঙ্গে থাকবে ভ্যাপসা গরমও। তবে কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিপাত হলে সাময়িকভাবে কমবে গরম অনূভূতি। তবে দেশের বেশির ভাগ জায়গায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।

গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৪০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এ ব্যাপারে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, গতকাল ঢাকার স্বাভাবিক তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা ছিল। কিন্তু রেকর্ড করা হয়েছে ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস। এর মানে ঢাকার তাপমাত্রা ৫.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।

You Might Also Like

বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাজ্য
ওসমানী বিমানবন্দরে স্বর্ণসহ দুবাই প্রবাসী আটক
পকেট ডেস্কটপ কম্পিউটার
আমৃত্যু কারাদণ্ডাদেশপ্রাপ্ত আব্দুল আলীম মারা গেছেন
বিএনপি জামায়াত জোট দেশে জঙ্গিবাদ কায়েম করেছিল: মিসবাহ
Previous Article সৌদি আরবের মক্কায় হজ পালন করতে গিয়ে বাংলাদেশি এক নারী হজযাত্রীর মৃত্যু
Next Article সিলেটে বিএনপির ৪৩ নেতা ‘আজীবন বহিস্কার’

You Might Also Like

অবস্থান বদলাইনি: খালেদা

11 years ago

অপহরণে বাংলাদেশ অষ্টম

11 years ago

আম্বরখানা থেকে ব্যবসায়ীর ৪ লাখ টাকা ছিনতাই

11 years ago

বাড়ছে বিমান ভাড়া

10 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?