By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারী
    • স্বস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: ‘সরকার সালাহ উদ্দিনকে গুম করে ইলিয়াস আলীর কাছে নিয়ে গেছে’
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারী
    • স্বস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
সর্বশেষ

‘সরকার সালাহ উদ্দিনকে গুম করে ইলিয়াস আলীর কাছে নিয়ে গেছে’

Editor
Last updated: March 17, 2015 6:32 am
Editor
11 years ago
Share
SHARE

004বিএনপির সাবেক সংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি এম ইলিয়াস আলীর কাছে দলটির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে নিয়ে যাওয়া হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছে সিলেট জেলা ছাত্রদল।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় মিছিল পরবর্তী সমাবেশে তারা এ আশঙ্কার কথা জানান।

সমাবেশে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য ও সিলেট ল’ কলেজে সাবেক ভিপি মাহবুবুল হক চৌধুরী বলেন, ‘বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে আইনশৃঙ্খলা বাহিনী ধরে নিয়ে নাটক করছে। তারা এখনো পর্যন্ত তাকে আদালতে হাজির করেনি।

সরকারের পেটুয়া বাহিনী এম ইলিয়াছ আলীকে যেভাবে গুম করেছে সেই কায়দায় সালাহ উদ্দিন আহমদকেও গুম করা হয়েছে। সরকার ইলিয়াস আলীর কাছে সালাহ উদ্দিন আহমদকেও নিয়ে যেতে পারে।’

সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে মাহবুবুল হক বলেন, ‘বাংলার জনগণের আন্দোলনের মুখে সরকার বাধ্য হয়ে সালাহ উদ্দিন আহমদকে বের করে দেবে। একজন ছাত্রদল কর্মী বাংলার মাটিতে বেঁচে থাকা অবস্থায় রাজপথ ছাড়বো না। যে কোনো মূল্যে আমরা ইলিয়াস আলী, সালাহ উদ্দিন আহমদ ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান খোকনসহ গুম হওয়া সকল নেতাকর্মীর সন্ধান না পাওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখবো।’

এছাড়াও এমসি কলেজ ছাত্রদলের সভাপতি আহমদ চৌধুরী ফয়েজ, মাহফুজুল করিম জেহিন, লিটন আহমদ, শিহাব খান, বুরহান আহমদ রাহেলসহ সকল নেতাকর্মীদের মুক্তির দাবি জানান তিনি।

মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন-মহানগর ছাত্রদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ, জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন পান্না, সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ, ছাত্রদল নেতা সুহেল আহমদ, আকাব উদ্দিন পলাশ, আমিনুল ইসলাম মামুন, মাসুম আহমদ, আব্দুল আহাদ সুমন, আব্দুল্লাহ হেলাল, দিলওয়ার হোসেন শামীম, রাজু আহমদ, ইমন আহমদ,

আফজল হোসেন, মুক্তার হোসেন মুক্তার, রিপন আহমদ, মিলন আহমদ, হাফিজুর রহমান, চৌধুরী সুবহান আজাদ, সজল আহমদ, রায়হান আহমদ, তাজ উদ্দিন আহমদ, জিহাদ, জুবেল আহমদ, জামাল আহমদ, সজীব দাস, রুমি মিয়া, তাজুল ইসলাম, ইব্রাহিম আলী, বিপ্লব আহমদ প্রমুখ।

You Might Also Like

ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকীতে সিলেট আ.লীগের দোয়া মাহফিল
দণি সুরমা পরিষদের সভা অনুষ্ঠিত
বালাগঞ্জে আ.লীগ প্রার্থী হাবিবের প্রচারণায় নানক
ইবাদত বন্দেগিতে মশগুল কামরান
দিলওয়ারের সাহিত্যকর্ম বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে : জেলা ও দায়রা জজ
Share This Article
Facebook Email Print
Previous Article ফটো সাংবাদিক দুলাল হোসেন অসুস্থ, দোয়া কামনা
Next Article এমরুল কয়েস লোক উৎসব ১৮ মার্চ
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

about us

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Find Us on Socials

© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?