কোরআন মানুষকে ভেতর থেকে পরিশুদ্ধ করে। আর পরিশুদ্ধ মানুষ সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কোরআনের আলোকিত পথে যারা এসেছেন তারা সুন্দর জীবন যাপন করতে পেরেছে। কোরআনের আলোয় আলোকিত হয়ে সমাজ বিনির্মানে সবাইকে কাজ করতে হবে। গত ১২ জুন বাদ জুম্মা দণি সুরমার কামালবাজারস্থ গুপ্তরগাঁও হাফিজিয়া ও দাখিল মাদ্রাসার সাপ্তাহিক দারুল কেরাতের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
দারুল কেরাত মজিদিয়া ফুলতলী ট্্রাস্ট গুপ্তরগাঁও হাফিজিয়া ও দাখিল মাদ্রাসার সভাপতি আব্দুল ওয়াহিদের সভাপতিত্বে ও শাখার নাজিম কারী আবদুর রহীমের পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দণি সুরমা উপজেলার ভাইস চেয়ারম্যান শাহ ইমাদ উদ্দিন নাসিরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাসিক বাসিয়া পত্রিকার সম্পাদক মোহাম্মদ নওয়াব আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুপ্তরগাঁও হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক হাফিজ মাওলানা লোকমান আহমদ, মুরব্বি আবদুল করিম, হাজী তোয়াব আলী, মাহমদ আলী, ব্যবসায়ী ছোয়াব আলী ও গিয়াস উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ ফখরুল ইসলাম ও হামদ পেশ করেন মুহিবুর রহমান। পরে ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

