By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: ঘরে বসেই নিয়ন্ত্রণ করুন উচ্চ রক্তচাপ
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
বই পত্রসর্বশেষ

ঘরে বসেই নিয়ন্ত্রণ করুন উচ্চ রক্তচাপ

Last updated: July 25, 2015 10:01 am
11 years ago
2 Min Read
SHARE

isএসব ঘরোয়া দাওয়াই উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করে স্বাস্থ্যকর জীবন-যাপনে সাহায্য করবে। ছবি : প্লাস গুগোল ডট কম

শারীরবৃত্তীয় একটি গুরুত্বপূর্ণ কাজ রক্ত চলাচল। এর একটা স্বাভাবিক মাত্রা রয়েছে। যখন নির্দিষ্ট মাত্রার বাইরে রক্তচাপ উঠে যায়, তখন তাকে উচ্চ রক্তচাপ বলা হয়। সাধারণত একজন প্রাপ্তবয়স্ক মানুষের বেলায় সিস্টোলিক বা ওপরের রক্তচাপটি ১৪০ এর ওপরে উঠলে আর ডায়াস্টোলিক বা নিচের রক্তচাপটি ৯০-এর ওপরে উঠলে তাকে উচ্চ রক্তচাপ বলা হয়। দুটোর মধ্যে যেকোনো একটা বাড়লেও উচ্চ রক্তচাপ হয়।

উচ্চ রক্তচাপকে নীরব ঘাতক বলা হয়। এর ফলে স্ট্রোক, হার্ট অ্যাটাক, অঙ্গপ্রত্যঙ্গ অকার্যকরের মতো বিভিন্ন জটিলতা তৈরি হতে পারে। তবে কিছু ঘরোয়া পদ্ধতি রয়েছে, যা একে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে এ বিষয়ে কিছু পরামর্শ।

রসুন
রসুন অনেক রোগের দাওয়াই হিসেবে প্রাচীনকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে। শরীর ভালো রাখতে রসুন খাওয়ার চল বহু পুরনো। এই প্রাকৃতিক ওষুধ কোলেস্টেরল কমাতে সাহায্য করে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও কাজ করে।

পেঁয়াজ ও মধু
উচ্চরক্তচাপ কমানোর দ্রুত এবং কার্যকরী পদ্ধতি হলো এক টেবিল চামচ পেঁয়াজের রসের সঙ্গে দুই টেবিল চামচ মধু মিশিয়ে খাওয়া। এই মিশ্রণ প্রতিদিন খেতে পারেন।

গাজর
একটি গাজর এবং কিছু পুঁইশাকের পাতা ব্ল্যান্ড করে জুস হিসেবে খেতে পারেন। দিনে দুবার এই মিশ্রণ খাওয়া উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করবে।

বিট রুট
এই লাল রঙের সবজির জুস দিনে দুবার সেবনে উচ্চ রক্তচাপ কমে।

লাল এবং সাদার যুদ্ধ
মাছ ও মুরগির মাংস উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। তবে লাল মাংস (গরু, খাসি) উচ্চ রক্তচাপকে বাড়িয়ে দিয়ে অবস্থা জটিল করে তোলে। বিশেষজ্ঞদের পরামর্শ, খাদ্যতালিকায় মাছ অথবা মুরগি ও সবজি রাখুন। পাশাপাশি খাবারে লবণের পরিমাণ কমান।

এসব ঘরোয়া দাওয়াই উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করে স্বাস্থ্যকর জীবন-যাপনে সাহায্য করবে। তবে যেকোনো জিনিস নিয়মিত সেবনের আগে চিকিৎসকের পরামর্শ নিন।

- Advertisement -
Ad image

You Might Also Like

১৭ প্রেমিকার সঙ্গে একযোগে প্রেম, অতঃপর
শোকাবহ আগস্ট শুরু, মাসব্যাপী চলবে কর্মসূচি
স্বপ্নের ট্রফিটা আর্জেন্টিনার
সিলেট-ঢাকা মহাসড়কে বিপজ্জনক ১৪ ‘ব্ল্যাক স্পট’
আ’লীগ নেত্রী ফারজানার সুরক্ষা সামগ্রী বিতরণ
Previous Article রাজন হত্যা: ওসি ক্লোজ, ২ এসআই বরখাস্ত
Next Article যুক্তরাজ্য সরকারের প্রতিবেদন : বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা অনেক
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

বাড়ছে বিমান ভাড়া

10 years ago

বিএনপি জামায়াত জোট দেশে জঙ্গিবাদ কায়েম করেছিল: মিসবাহ

12 years ago

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলামসহ ৯ নেতা আটক

5 years ago

বিজয় উদযাপনে মিছিলের আহ্বান প্রধানমন্ত্রীর

12 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?