By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: লন্ডনে বিকিনি পরা মডেলের বিজ্ঞাপন নিষিদ্ধ
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
বই পত্রসর্বশেষ

লন্ডনে বিকিনি পরা মডেলের বিজ্ঞাপন নিষিদ্ধ

Last updated: July 6, 2016 10:46 am
10 years ago
2 Min Read
SHARE

লন্ডনের বাসে-ট্রেনে ছিমছাম ফিগারের বিকিনি পরা মডেলদের ছবি এখন থেকে আর দেখা যাবে না। লন্ডনের মেয়র সাদিক খান আজ থেকে লন্ডনের পরিবহন নেটওয়ার্কে এ ধরনের বিজ্ঞাপন নিষিদ্ধ করেছেন। দেখা যাবে না সুঠাম শরীরের পেশীবহুল পুরুষ মডেলদের ছবিও।

এ ধরনের বিজ্ঞাপনের মডেলদের যেরকম শরীর দেখানো হয় তাকে বাস্তবতা বর্জিত বলে মনে করেন অনেকে। তাই এ নিয়ে সমালোচনা বাড়ছিল।

বিশেষ করে মেয়েরা যেভাবে মডেলদের মতো ফিগার তৈরির জন্য কঠোর ডায়েটিং করে, তা তাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি বলে মনে করেন অনেকে।

লন্ডন মেয়র সাদিক খান তার নির্বাচনী প্রচারণার সময় অঙ্গীকার করেছিলেন তিনি লন্ডনের বাসে-ট্রেনে এ ধরনের বিজ্ঞাপন নিষিদ্ধ করবেন। সেই নিষেধাজ্ঞা আজ থেকে কার্যকর হচ্ছে।

গত বছর লন্ডনের টিউবে ওজন কমানোর এক পণ্যের বিজ্ঞাপন তীব্র বিতর্ক সৃষ্টি করেছিল। ‘প্রোটিন ওয়ার্ল্ড’ নামের এক কোম্পানির বিজ্ঞাপনে এক সুতন্বী মডেলের বিকিনি পরা ছবির নীচে লেখা ছিল, “আর ইউ বীচ বডি রেডি”।

এই বিজ্ঞাপনের বিরুদ্ধে ব্রিটেনের অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ড কর্তৃপক্ষের কাছে চারশোর বেশি অভিযোগ করা হয়।

এটিকে খুবই আপত্তিকর এবং দায়িত্বহীন বলে তীব্র সমালোচনা শুরু হয়। এই বিজ্ঞাপন প্রত্যাহারের এক আবেদনে সই করেন ৭০ হাজারের বেশি মানুষ।

বিশেষজ্ঞরা অনেক দিন থেকেই বলছেন যে বিজ্ঞাপনে নারীর যে হালকা-পাতলা শরীরকে ‘আদর্শ’ হিসেবে তুলে ধরা হয়, তা মেয়েদের জন্য ক্ষতিকর। এ ধরনের বিজ্ঞাপন মেয়েদের আত্মবিশ্বাস ধ্বংস করে দেয়।

অনেক মেয়ে এরকম ফিগার গড়তে গিয়ে নিজেদের স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি ডেকে আনছেন।

- Advertisement -
Ad image

সূত্র: বিবিসি বাংলা

You Might Also Like

বাহুবলে ৪ শিশু হত্যার ঘটনায় আরো ২ আসামি রিমান্ডে
মানুষের মাথায় শিং
বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে: এড. নাসির খান
সিলেটে শিশুকে বালিশ চাপা দিয়ে হত্যা: আয়ার স্বীকারোক্তিমূলক জবানবন্দি
স্বাধীনতা দিবসে সিলেট শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
Previous Article মেয়ের বিকিনি বিতর্কে মুখ খুললেন শাহরুখ
Next Article অন্তর্বাসে ফোকাস, বিতর্কে উইম্বলডন
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

জনপ্রতিনিধিরা দেশের জন্য দেশের মানুষের জন্য কাজ করেন মুহাম্মদ ইশফাকুল হোসেন

10 years ago

রোটারি কাব অব রিজেন্সির উদ্যোগে ফ্রি স্যাটারডে ডেন্টাল কিনিকের উদ্বোধন

11 years ago

জঙ্গিবাদ প্রতিরোধে অনলাইন সাংবাদিকদের দৃপ্ত শপথ দেশের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : জেলা প্রশাসক

10 years ago

ওসমানীনগরে বাস চাপায় একজন নিহত

12 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?