By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • ইতিহাস ঐতিহ্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারী
    • স্বস্থ্যবিধি
    • জীবন যাপন
    • প্রবাস
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • মুক্তিযুদ্ধ
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
Reading: পরিস্থিতি ভয়ঙ্কর, ঐক্যের ডাকে সাড়া দিন: মওদুদ
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • ইতিহাস ঐতিহ্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারী
    • স্বস্থ্যবিধি
    • জীবন যাপন
    • প্রবাস
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • মুক্তিযুদ্ধ
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
সর্বশেষ

পরিস্থিতি ভয়ঙ্কর, ঐক্যের ডাকে সাড়া দিন: মওদুদ

Editor
Last updated: July 11, 2016 5:41 pm
Editor
10 years ago
Share
SHARE

207543638f1cf5bfa880308470c602d5গুলশান ও শোলাকিয়ায় হামলার প্রেক্ষাপটে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে ভয়ঙ্কর আখ্যায়িত করে খালেদা জিয়ার ঐক্যবদ্ধ হওয়ার প্রস্তাব গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মওদুদ আহমেদ।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য রোববার সন্ধ্যায় পুরান ঢাকার স্বামীবাগে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রার এক অনুষ্ঠানে বক্তব্যে এই আহ্বান জানান।

মওদুদ বলেন, “আজকে আমাদের এখানে জঙ্গিবাদ ও উগ্রবাদের উত্থানের ফলে যে অবস্থার সৃষ্টি হয়েছে, এটা বাংলাদেশের জন্য একটি ভয়ঙ্কর পরিস্থিতি বলে আমরা মনে করি।

“সরকারের কাছে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া উদাত্ত আহবান জানিয়েছেন- আসুন জাতীয় ঐক্য সৃষ্টি করি। আসুন, আজকে আমরা সকলে মিলে দল-মত নির্বিশেষে, সকল গোষ্ঠিকে নিয়ে, সকল শ্রেণির প্রতিনিধিদেরকে নিয়ে, সুধী সমাজের যেসব সংগঠন আছে সবাইকে নিয়ে আমরা একটি ঐক্যবদ্ধ প্লাটফর্ম তৈরি করি।”

দলের অবস্থান স্পষ্ট করতে মওদুদ বলেন, “বিএনপি কোনো রকমের সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে না। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি। “আমরা যখন ক্ষমতায় ছিলাম, তখন সকল সম্প্রদায়ের লোক বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের লোক শান্তিতে ও নিরাপদে ছিল। আমরা সেই অবস্থাতে ফিরে যেতে চাই।”

আন্তর্জাতিক কৃষ্ণভবনামৃত সংঘ-ইসকনের আয়োজনে এই অনুষ্ঠানে স্বামীবাগ আশ্রমের জায়গাটি দুর্বৃত্তদের হাত থেকে উদ্ধার করে ইসকনকে হস্তান্তরে ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ভূমিকার কথা স্মরণ করেন আয়োজকরা।

মওদুদ তাদের আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরে বলেন, “যদি দেশে জনপ্রতিনিধিত্বশীল ও জবাবদিহিমূলক সরকার থাকে, তাহলে জঙ্গিবাদের পতন হতে বাধ্য।

“আমরা মনে করি, দেশে যদি গণতান্ত্রিক অধিকার না থাকে, সমান অধিকার না থাকে, যদি সেখানে একদলীয় শাসনের বলয়ে রাষ্ট্র পরিচালনা করা হয়, সেখানে জঙ্গিবাদ ও উগ্রবাদের উত্থান অবধারিত।”

কৈশোরে পুরান ঢাকায় থাকাকালে হিন্দু সস্প্রদায়ের পূজা-পার্বনে নিজের অংশ নেওয়ার স্মৃতির কথাও অনুষ্ঠানে তুলে ধরেন মওদুদ।

স্বামীবাগ আশ্রমের সেবায়েত যশোদানন্দন আচার্যের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতা নিতাই রায় চৌধুরী, জয়ন্ত কুণ্ডু, স্থানীয় কাউন্সিলর মকবুল ইসলাম টিপু, ইসকনের সাবেক সাধারণ সম্পাদক কৃষ্ণ কীর্তন দাশ ব্রহ্মচারী, স্বামীবাগ আশ্রমের সদস্য সুখী সুশীল দাস ব্রহ্মচারী, ইসকনের কেন্দ্রীয় কমিটির সদস্য বিমল প্রসাদ দাশাধিকারী বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিএনপির দেবাশীষ রায় মধু, রমেশ দত্ত, তরুণ দে, চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর খান উপস্থিত ছিলেন।

You Might Also Like

টেকনোলজি পৃথিবিব্যাপী সেবার জগতকে হাতের মোটোয় এনে দিয়েছে—বিভাগীয় কমিশনার
ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে যারা
ইংল্যান্ডের বেতার বাংলা শ্রোতা কাবের সহসভাপতির সম্মানে বাসিয়া পত্রিকার আড্ডা
শোক সংবাদ :
দেশে পৌঁঁছেছে নায়ক ফারুকের লাশ
Share This Article
Facebook Email Print
Previous Article পেটের ভেতরই ছিলো ৭ কেজি চুল!
Next Article যে ৭টি খাবার শিশুর মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে নিগার আলম
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

about us

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Find Us on Socials

© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?