By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • ইতিহাস ঐতিহ্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারী
    • স্বস্থ্যবিধি
    • জীবন যাপন
    • প্রবাস
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • মুক্তিযুদ্ধ
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
Reading: দখলমুক্ত হল সিলেটের রেজিস্ট্রারী মাঠ দলিল লেখকদের ধন্যবাদ
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • ইতিহাস ঐতিহ্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারী
    • স্বস্থ্যবিধি
    • জীবন যাপন
    • প্রবাস
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • মুক্তিযুদ্ধ
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
সর্বশেষ

দখলমুক্ত হল সিলেটের রেজিস্ট্রারী মাঠ দলিল লেখকদের ধন্যবাদ

Editor
Last updated: July 12, 2016 10:34 am
Editor
10 years ago
Share
SHARE

15709দখলমুক্ত হয়েছে সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারী মাঠ। দীর্ঘ দুই যুগ পর মাঠ ছেড়ে চলে গেছে দখলে থাকা হকাররা। সোমবার শেষবারের মতো মাঠের মধ্যে কিছু মালামাল তারা সরিয়ে নিয়ে চলে যায়। গত মে মাসে সিলেটের দলিল লেখকরা হকারদের মাঠ ছেড়ে চলে যাওয়ার দাবিতে এক দফা ধর্মঘট শুরু করেছিল। ওই সময় এক সমঝোতা বৈঠকে সিলেটের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান হকারদের রমজান পর্যন্ত সময় দিয়েছিলেন।

বলেছিলেন, মানবিক কারণে ঈদ পর্যন্ত সময় পাবেন। ওই সময় সমঝোতা বৈঠকে সাবেক মেয়রের সিদ্বান্ত মেনে নিয়েছিল দখলে থাকা হকাররা। এর ফলে আন্দোলন স্থগিত করেছিলেন সিলেট সদর দলিল লেখক সমিতির নেতারা। বৃহস্পতিবার ঈদ পালনের পর শনিবার থেকে রেজিস্ট্রারী মাঠ ছাড়তে শুরু করে হকাররা। সোমবার দুপুরের মধ্যে পুরো মাঠ তারা পরিস্কার করে ফেলে।

এদিকে, দুপুরে মাঠ পরিদর্শনে আসেন সিলেটের প্রশাসন ও রাজনৈতিক দলের নেতারা। সিলেটের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের নেতৃত্বে জেলা প্রশাসক জয়নাল আবেদীন ও সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিবকে নিয়ে মাঠ পরিদর্শন করেন। এ সময় মহানগর আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক বিজিত চৌধুরী, আওয়ামী লীগ নেতা জাভেদ সিরাজ উপস্থিত ছিলেন।

তারা মাঠে কিছু সময় অবস্থান করে দলিল লেখকদের সঙ্গে কথা বলেন। এবং মাঠ নিজ থেকে ছেড়ে দেওয়ায় হকারদের ধন্যবাদ জানান। পরে সাংবাদিকদের কাছে সাবেক মেয়র কামরান বলেন, এই মাঠ এখন রক্ষনাবেক্ষন ও সংস্কার করা প্রয়োজন। তিনি বলেন, অর্থমন্ত্রী সিলেটে এলে তিনি মাঠ পরিদর্শন করবেন। এবং তার নির্দেশেই পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি। আর রেজিস্ট্রারী মাঠ একটি ঐতিহাসিক মাঠ বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন, দলিল লেখক সমিতির সভাপতি হাজী মাহমুদ আলী, সহ-সভাপতি মুহিবুর রহমান জিলু, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম খান সায়েক, সাবেক আহবায়ক হাজী কুতুব উদ্দিন, সাবেক সভাপতি হাজী সুলতান মিয়া বাদশা, সাবেক সাধারন সম্পাদক আব্দুল হান্নান খোকন, জেলার সভাপতি আজিজুর রহমান লাল মিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক এম ইকবাল হোসেন, ফয়সল আহমদ, শেখ লোকমান মিয়া, সদর সমিতির সহ সাধারণ সম্পাদক শামসুল ইসলাম আনা, অর্থ সম্পাদক আব্দুর রহিম, প্রচার সম্পাদক মাহবুবুর রহমান এরশাদ, দপ্তর সম্পাদক আব্দুল আহাদ, আবুল হাসনাত, নির্বাহী কমিটির সদস্য শাহীন আহমদ, সাদেক আহমদ, জাহাঙ্গীর হোসেন মান্না, রাশেদুজ্জামান রাশেদ, ইকবাল আহমদ ইমন প্রমুখ।

এদিকে, মাঠ ছেড়ে চলে যাওয়ায় হকারদের ধন্যবাদ জানান সিলেট সদর দলিল লেখক সমিতির নেতারা। একই সঙ্গে মাঠ দখলমুক্ত করায় সিলেটের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের কাছে তারা কৃতজ্ঞতা জানান। পাশাপাশি মাঠটি দ্রুত সংস্কার করে রক্ষণাবেক্ষণের দাবি জানান তারা।

You Might Also Like

সিলেটে আইসিসি ও আম্পায়ারদের বিরুদ্ধে মিছিল, কুশপুত্তলিকা দাহ
কানাডিয়ানদের ১০ বছরের ভিসা দিবে ভারত
ইউরোপে বাংলাদেশি শরণার্থীর ভিড়ে বিস্ময়
গোলাম হোসেনের পরিবারে উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে মানব বন্ধন
গভীর শ্রদ্ধায় স্মরণ জাতির জনককে
Share This Article
Facebook Email Print
Previous Article যে ৭টি খাবার শিশুর মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে নিগার আলম
Next Article বুধবার সন্ধ্যার মধ্যে নতুন প্রধানমন্ত্রী পাবে যুক্তরাজ্য
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

about us

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Find Us on Socials

© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?