By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারী
    • স্বস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: লেবুর যত অদ্ভুত ব্যবহার আফসানা সুমী
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারী
    • স্বস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
সর্বশেষ

লেবুর যত অদ্ভুত ব্যবহার আফসানা সুমী

Editor
Last updated: July 16, 2016 11:33 am
Editor
10 years ago
Share
SHARE

dda61474a02959c5b13962ee27f6f7d0বাজারে তো সব কিছুতেই ভেজাল, তাই না? না কোন ফল খেয়ে শান্তি আছে, না আছে ব্যবহার করে। কিন্তু লেবু এমন একটি ফল যার কোন ভেজাল নেই। এই ফল একই সাথে খাওয়া যায় আর ব্যবহার করা যায় নানান কাজে। তাই লেবুকে বলা হয়, বিশ্বের সবচেয়ে চমৎকার ফল। আসুন জেনে নিই, লেবুর শত কাজ-

ক্লিনার তৈরি করুন
একটি লেবুর সমস্ত রস বের করে নিন। তার সাথে মেলান ১৫০ মিলিলিটার ভিনেগার। রেখে দিন সারা রাত। এই মিশ্রণটি রাখুন একটি স্প্রে বোতলে, ব্যবহার করুন ঘরের বিভিন্ন জিনিস পরিষ্কার করতে।

সবজি কাটার বোর্ড
আপনার সবজি কাটার বোর্ডটি বার বার নোংরা হয়ে যায়? একে সবসময় পরিষ্কার রাখতে এবং দীর্ঘসময় ব্যবহার উপযোগী রাখতে কাজে দেবে লেবু। অর্ধেকটা লেবু নিন, সেটা বোর্ডে ঘষুন, ১০/১৫ মিনিট রেখে দিন। এরপর ধুয়ে ফেলুন।

সাদাকে করুন আরও সাদা
সাদা কাপড়কে আরও উজ্জ্বলতা দিন লেবুর সাহায্যে। লেবু আর বেকিং সোডার মিশ্রণে ডুবিয়ে রাখুম কাপড়টি অনতত আধা ঘন্টা। এরপর দেখুন জাদু!

মেনিকিওর
আপনার নখকে স্বাস্থ্যবান এবং সুন্দর রাখতে কিন্তু লেবুর জুড়ি নেই। গরম পানিতে কয়েক ফোঁটা লেবুর রস দিন তারপর সেটি ব্যবহার করুন মেনিকিওর করতে। ব্যাস, হয়ে গেল।

ত্বকের চর্চায়
লেবুর রস বয়সের ছাপ দূর করতে, অবাঞ্চিত দাগ দূর করতে এমনকি ত্বকে ব্রণের প্রবণতা কমাতে খুবই কার্যকরি। লেবু আর চিনির মিশ্রণ একটি দারুণ স্ক্রাব।

হজমশক্তি বাড়াতে
খালি পেটে এক গ্লাস গরম পানিতে মধু মিশিয়ে পান করা একটি চমৎকার অভ্যাস। এই অভ্যাস আপনাকে হজমের সমস্যা থেকে মুক্তি দেবে, ইমিউনিটি সিস্টেম ভাল রাখবে, বাড়তি মেদ থেকে দেবে মুক্তি।

গাছ লাগাতে
লেবুর সমস্ত রস বের করে খোসাটা ব্যবহার করতে পারেন গাছ লাগাতে। অর্ধেক করে কেটে নিন লেবু। এরপর রসসহ বের করে নিন ভেতরের সবকিছু। শুধু খোসাটা রাখুন। এরপর মাটি দিয়ে বীজ বোপন করে দিন। কিছুদিনের মাঝেই পাতা গজাবে।

জুতার দূর্গন্ধ দূর করতে
জাতায় প্রায়ই ঘামের দূর্গন্ধ হয়ে থাকে। এই দূর্গন্ধের আছে সহজ সমাধান। লেবুর খোসা রেখে দিন জুতার ভেতর। এক রাতেই গন্ধ পালাবে।

ক্যান্ডেল হোল্ডার
লেবুটা অর্ধেক করে কেটে নিন। লেবুর রস সহ ভেতরের সব কিছু বের করে ফেলুন। খোসাটাকে বানাতে পারেন আপনার ব্যতিক্রমধর্মী ক্যান্ডেল হোল্ডার।

স্টেইনলেস স্টিল পরিষ্কার করতে
লেবুর রসের সাথে বেকিং সোডা মিশিয়ে পরিষ্কার করুন স্টেইনলেস স্টিলের বেসিন। সরাসরি লেবুর রস দেবেন না। লেবুর ক্ষার স্টিলের ক্ষতি করতে পারে।

পোকা তাড়াতে
অর্ধেক করে কাটা লেবুর মাঝে গেঁথে দিন কিছু লবঙ্গ। রেখে দিন ঘরের কোণায়। সহজেই দূর হয়ে যাবে পোকা-মাকড়। রান্না ঘরে পিপড়ার উপদ্রপ আছে এমন সব জায়গায় রেখে দিন এটি। মুক্তি পাবেন পিপড়ার যন্ত্রণা থেকে।

আর/১০:৪৪/১৫ জুলাই

You Might Also Like

প্রবাসে একজন সফল ব্যবসায়ী মো. মখলিছ মিয়া
সিলেট-৩ আসনে বিশাল ভোটের ব্যবধানে আ.লীগের হাবিব জয়ী
বাসিয়া প্রকাশনীতে আমেরিকার মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লেখক সাংবাদিক বিশ্বজিৎ সাহা
শোকের মাসের প্রথম প্রহরে শহীদ মিনারে সিলেট মহানগর যুবলীগের উদ্যেগে মোমবাতি প্রজ্জলন
দেয়াল ভেঙে ব্যাংকের কোটি টাকা চুরি
Share This Article
Facebook Email Print
Previous Article তুরস্কে সেনা অভ্যুত্থানের চেষ্টা, নিহত ৪২
Next Article ১০১ বছর বয়সে সাঁতার কেটে বিশ্বরেকর্ড
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

about us

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Find Us on Socials

© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?