By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: তৌহিদ শাকিল’র একগুচ্ছ কবিতা
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
Uncategorized

তৌহিদ শাকিল’র একগুচ্ছ কবিতা

Last updated: August 8, 2016 6:47 pm
10 years ago
1 Min Read
SHARE

towhid ছাই ফুঁড়ে ছুঁতে চায়

আমি একবারও দিতে পারি না চুমুক,
যতবার কাছে আনি মুখ
কী এক অদ্ভুত তরল দেখি পেয়ালায়;
ভাসমান অসংখ্য বাঘের মৃত চোখ ফুঁড়ে হায়,
যেন কোন বাষ্প নয়,
কতগুলো মৃত পাখি উড়ে যায়!
জেগে ওঠে সহস্র গাছের ফসিল,
ছাই ফুঁড়ে ছুঁতে চায় অনন্ত আকাশের নীল!

ক্ষত

তুমি যেই হও না কেন,
হয়ো রক্তাক্ত জবাবের দিকে
ধাবমান রক্তের মতো।

অসম্ভব সুন্দর
এক জোঁকের মতো,
আমি রক্তের অধিবাসী,
এক জীবন্ত ক্ষত।

তৃণ

আমার কোনো নাম নেই,
আমি এক তুচ্ছ তৃণ,
কিন্তু আমার কি একটুও দাম নেই?

তোমরাই তো বলেছিলে,
অজস্র বিন্দু
এক হয়ে গড়ে তোলে
ঐ মহাসিন্ধু।

তবে কেন সূর্য ঘুমোলে
অন্ধকারে
জোছনা মেলে,
নীলাম্বরে
আজ আর জ্বলে না কোন ইন্দু?

- Advertisement -
Ad image

তবে কেন জলের আশীর্বাদে
ঝরে না বৃষ্টিবিন্দু?

বনের অলংকারে

অসম্ভব অলৌকিক সম্পদ অফুরান
গভীরে নিশ্চিত গচ্ছিত আছে, তাই
ও পথে হারাবার কোন দুশ্চিন্তা নাই,
চিন্তার ভাণ্ডার খুলে ঋদ্ধ করো প্রাণ।
বঙ্গজ সন্তান তুমি, ক্ষমতার আতিশহ্যে
আমাকে পুড়িও না মনের অহংকারে।
আমি মা মাতৃভূমি, বাঙালী ঐশ্বর্যে
আমাকে সাজিয়ে দাও বনের অলংকারে।

- Advertisement -
Ad image

You Might Also Like

আগস্ট-2022, পৃষ্ঠা 3
মাসিক বাসিয়া ।। আগস্ট ২০২০।। চতুর্থ পৃষ্ঠা
What Are Some Ways to Prevent the Spread of COVID-19?
আবীর ইসলাম এর গুচ্ছ কবিতা
August 7, 2014
Previous Article জঙ্গিবাদ প্রতিরোধে অনলাইন সাংবাদিকদের দৃপ্ত শপথ দেশের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : জেলা প্রশাসক
Next Article কাজী নাহিদ আক্তার’র একগুচ্ছ কবিতা
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

মাসুদা সিদ্দিকা রুহী’র একগুচ্ছ কবিতা

10 years ago

গোলাম আযম আইসিউতে

12 years ago

July 14, 2015

11 years ago

শেষ পৃষ্ঠা জুন ২০১৪

12 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?