By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: খাদিজার উপর হামলা : প্রতিকী ডাস্টবিনে থুথু ফেলে ঘৃণা জানাল সিলেটের মানুষ
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
বই পত্রসর্বশেষ

খাদিজার উপর হামলা : প্রতিকী ডাস্টবিনে থুথু ফেলে ঘৃণা জানাল সিলেটের মানুষ

Last updated: October 13, 2016 1:55 pm
10 years ago
4 Min Read
SHARE

img_20161011_121323“পালাবনা ঘটনা দেখে, কাউকে ফেলে যাবনা বিপদে রেখে” -এই স্লোগানকে সামনে রেখে সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসের হত্যাচেষ্টাকারী বদরুল আলমের সর্বোচ্চ শাস্তির দাবিতে থুথু নিক্ষেপ কর্মসূচি পালন করা হয়েছে।

বদরুলের ছবি সম্বলিত প্রতিকী দুটি ডাস্টবিন বানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আনা হলে ক্ষোভে ফেটে পড়েন উপস্থিত সাধারণ লোকজন। অনেকেই থুথু দিয়ে ঘৃণা জানানোর জন্য উদগ্রীব হয়ে পড়েন।

মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিকী ‘থুথু স্তম্ভ’ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ মানবাধিখার সাংবাদিক কমিশন (বামাসাক)।

বামাসাক’র সভাপতি ফয়সল আহমদ বাবলুর সভাপতিত্বে ও সদস্য আহমেদ সেলিমের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক শেখ আশরাফুল আলম নাসির।

বক্তব্য রাখেন- মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সিকান্দার আলী, সুজনের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) কো-অর্ডিনেটর অ্যাডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী, সাংবাদিক ইকরামুল  কবীর, প্রেসক্লাব ফাউন্ডেশনের সভাপতি আল আজাদ, সিসিক কাউন্সিলর রেবেকা বেগম রেনু, সিনিয়র সাংবাদিক মুকিত রহমানী, সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ওয়েছ খছরু, রোটারেক্ট সাউথ ইস্ট এশিয়ার প্রেসিডেন্ট অ্যাডভোকেট হোসাইন আহমদ শিপন, (ইমজা)  সন্ত্রাস নির্মূল কমিটির (এসনিক) সাধারণ সম্পাদক জুরেজ আব্দুল্লা গুলজার, উইমেনস্ চেম্বারের সভাপতি মিনারা বেগম, সাধারণ সম্পাদক ফরিদা আলম এইম ইন লাইফের চেয়ারম্যান সৈয়দ খিজির হোসেন প্রমুখ।

সকাল থেকে দুপুর পর্যন্ত সমাজের সর্বস্তরের লোকজন প্রতিকী ডাস্টবিনে থুথু ফেলে বদরুলের অপর্কমের ধিক্কার  জানান।

এসময় বক্তারা বলেন- বদরুল যে ঘটনা ঘটিয়েছে সেটি প্রতিহত করা যেত যদি সে সময় সকলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার জন্য এগিয়ে যেত। বর্বর এ ঘটনা যাতে আর কোনদিন না-ঘটে এবং এ ধরনের ঘটনা দেখে হাত পা না-গুটিয়ে বসে না-থেকে প্রতিরোধ এবং প্রতিহত করার আহবান জানানো হয়।

বক্তারা বলেন- সমাজের অপরাধীর সংখ্যা খুবই নগণ্য। ১৬ কোটি মানুষের দেশে প্রতি হাজারে একজন অপরাধী। প্রতিবাদী কয়েকটি কণ্ঠ এগিয়ে আসলেই এ ধরনের ঘটনা প্রতিহত করা সম্ভব বলে জানানো  হয়।

অনুষ্ঠানে বক্তারা যার যার অবস্থান থেকে কোন ঘটনা দেখে পালিয়ে না-গিয়ে প্রতিহত করার চেষ্টা করার আহবান জানান। পাশাপাশি কোন ফাঁকফোকর দিয়ে যাতে খাদিজা হত্যাপ্রচেষ্টা মামলার আসামি বদরুল বোরোতে না-পারে এবং তার সর্ব্বোচ্চ শাস্তির দাবি জানান বক্তারা।

- Advertisement -
Ad image

উপস্থিত ছিলেন- ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজা) সভাপতি মাহবুবুর রহমান রিপন, সিলেট জেলা প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ফয়সল আহমদ মুন্না, সমকাল সিলেট ব্যুরোর ফটো সাংবাদিক ইউসুফ আলী, বৈশাখী টিভির সিলেট প্রতিনিধি শাহাব উদ্দিন শিহাব, চ্যানেল টুয়েন্টিফোরের সিলেট প্রতিনিধি গুলজার আহমেদ, ক্যামেরা পারসন শফি আহমদ, প্রথম আলোর সিলেট প্রতিনিধি সুমন কুমার দাস, বাংলানিউজটুয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন, আরটিভির সিলেট প্রতিনিধি কামকামুর রাজ্জাক রুনু, প্রথম আলো সিলেটের ফটো সাংবাদিক আনিস মাহমুদ, ফটো সাংবাদিক এইচএম শহীদুল ইসলাম, মোহাম্মদ শরীফ গাজী, মোহনা টিভির ক্যামেরা পারসন মো. খছরুজামান, দি এইডেড হাই স্কুলের শিক্ষক তরিকুল ইসলাম ও মো. সাইফুর রহমান, ফটো সাংবাদিক নুরুল ইসলাম, তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির শেলী চৌধুরী, মাইটিভির সিলেট প্রতিনিধি টুনু তালুকদার, ক্যামেরা পারসন শাহীন আহমদ, সমকাল সুহৃদ সমাবেশ সিলেটের সহ-সভাপতি এমরান আহমদ, সিলটিভির রিপোর্টার হেনা মম, বাসিয়া টুয়েন্টিফোরের মিজান মোহাম্মদ, শিক্ষার্থী আবুল হাসনাত অয়ন প্রমুখ।

You Might Also Like

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭)
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম দক্ষিণ সুরমা উপজেলা মাইগ্রেশন ফোরাম গঠন
অধ্যাপক তাহের হত্যা মামলায় দুজনের ফাঁসি কার্যকর
নিরাপদ সড়ক আচরন বিধি প্রবর্তন প্রকল্পের উদ্যোগে তেলীবাজার সড়ক দুর্ঘটনা প্রতিরোধ কমিটি গঠন ও আত্মপ্রকাশ
লন্ডনে বিকিনি পরা মডেলের বিজ্ঞাপন নিষিদ্ধ
Previous Article আব্দুল গফুর কিন্ডার গার্টেন ইস্কুলে মতবিনিময় সভা অনুষ্টিত
Next Article নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় পবিত্র আশুরা পালিত
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

একজন অসাধারণ প্রযুক্তি উদ্ভাবক আব্দুল হাই আজাদ বাবলা

9 years ago

প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্স’র কমিটি গঠন: সভাপতি শাহ সুহেল, সম্পাদক রাসেল

4 years ago

ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

11 years ago

‘নয়া দামান’ গানের শিল্পী সিলেটের তসিবা এবার ইত্যাদির মঞ্চ মাতাবেন

5 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?