উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার এবারে এইচএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে পাশের হার ও জিপিএ-৫ বেড়েছে। গতবছরের চেয়ে এবার পাশের হার বেড়েছে দশমিক ৩ ভাগ। আর গতবারের চেয়ে এবার জিপিএ-৫ বেড়েছে ৫৩৫টি। এবছর সিলেট শিক্ষাবোর্ডে পাশের হার ৭৯.১৬। গত বছর পাসের হার ছিল ৭৯ দশমিক ১৩ ভাগ। গত বছর ১৫৩৫ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছিল। এবার জিপিএ ৫ পেয়েছে ২০৭০ জন শিক্ষার্থী। এবারের এইচএসসি পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ডে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায় মোট ৫৭ হাজার ৫৬১ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে পাশ করেছে ৪৫ হাজার ৫৬৮ জন।
সিলেট শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশগ্রহনকারী কলেজের মধ্যে জালালাবাদ ক্যান্টনম্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ৪১৪টি জিপিএ-৫ পেয়েছে। এছাড়া এমসি কলেজ ২০৮ ও সিলেট সরকারী মহিলা কলেজ ১৫৬টি জিপিএ-৫ পেয়েছে।
এবারও পরীক্ষায় সিলেট বোর্ডে মেয়েদের চেয়ে ছেলেরা এগিয়ে রয়েছে। এবার ২৬ হাজার ২৮৪ জন ছেলে পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ২০ হাজার ৮১৫ জন। ছেলেদের পাশের হার ৭৯ দশমিক ১৯ ভাগ। পরীক্ষায় ৩১ হাজার ২৭৭ জন মেয়ে পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ২৪ হাজার ৭৫৩ জন। মেয়েদের পাশের হার ৭৯ দশমিক ১৪ ভাগ।

