By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: অনেক কিছুই বলার আছে: মাহমুদউল্লাহ
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad imageAd image
খেলাধুলা

অনেক কিছুই বলার আছে: মাহমুদউল্লাহ

Last updated: October 25, 2023 4:56 pm
3 years ago
3 Min Read
SHARE

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ১৪৯ রানের বড় হার ছাপিয়ে আলোচনায় মাহমুদউল্লাহ রিয়াদের সেঞ্চুরি। দল নিয়মিত হারলেও ব্যাট হাতে আলো ছড়াচ্ছেন এই অভিজ্ঞ ব্যাটার। সবশেষ ম্যাচে সেঞ্চুরি হাঁকানোর পরেই বোমা ফাটিয়েছে এই তারকা। বললেন, অনেক কিছুই বলার আছে তার। কিন্তু পরিস্থিতির বেড়াজালে আটকে সেসব না বলা কথা নিজের মধ্যেই রেখে দিলেন  তিনি

বিশ্বকাপে মাহমুদউল্লাহর খেলা নিয়ে ছিল অনিশ্চয়তা। মাঝখানে দল থেকেও বাদ পড়েছিলেন। অনেক নাটকের পর অবশেষে বিশ্বকাপের দলে সুযোগ পান। আর সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করার লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। তবে মঙ্গলবার শতরান করেই দলের ভিতর ঝামেলার ইঙ্গিত দিলেন তিনি। 

বিশ্বকাপের দলে সুযোগ পেলেও প্রথম ম্যাচে তিনি ব্যাট করার সুযোগ পাননি। পরের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ছিলেন একাদশের বাইরে। এর পর নিউজিল্যান্ড এবং ভারতের বিপক্ষে করেছিলেন চল্লিশের উপর রান। কিন্তু সেই সব ম্যাচে নিশ্চিত হরের মুখে দল। কাঁধে ছিল ডেথ ওভারে রানের গতি বাড়ানোর চ্যালেঞ্জ। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঠিকঠাক সময় এবং সুযোগ পেতেই সেঞ্চুরি হাঁকালেন মাহমুদউল্লাহ। ওয়ানডে ক্যারিয়ারে তার চারটি শতরান, সবকটিই এসেছে আইসিসির টুর্নামেন্টে। একটি ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এছাড়াও মঙ্গলবার প্রোটিয়াদের বিরুদ্ধে সেঞ্চুরি সহ বাকি দু’টি সেঞ্চুরিও বিশ্বকাপে।

অথচ এই মাহমুদুল্লাহ হঠাৎ করেই বাংলাদেশ দলে ব্রাত্য হয়ে পড়েছিলেন গত মার্চ মাসে, ইংল্যান্ড সিরিজের পর। সেই সময় থেকে নিজেকে কীভাবে এগিয়ে নিয়ে গিয়েছেন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান করার পর সংবাদ সম্মেলনে তাই বললেন।

‘আমি ঠিক জানি না, নিজেকে কীভাবে এগিয়ে নিয়ে গিয়েছি।’ এর পরেই তাঁকে প্রশ্ন করা হয়, বিশ্বকাপে খেলতে পারবেন বলে কি আশা করেছিলেন? মাহমুদুল্লাহ বলেন, ‘চেষ্টা করেছি ফিটনেস ঠিক রাখতে, কষ্ট করতে, এর বাইরে তো আমার করার কিছু ছিল না।’

- Advertisement -
Ad image

বিশ্বকাপের দলে সুযোগ পেলেও ব্যাটিং অর্ডারের নীচের দিকে ছয় ব্যাট করা প্রসঙ্গে প্রশ্ন করা হলে মাহমুদউল্লাহ ক্ষোভ উগরে দিতে গিয়েও নিংজে সংযত করে নিয়ে বলেন, ‘আমি এখন এই বিষয়ে কিছু বলতে চাই না। যদিও আমার অনেক কিছু বলার আছে। কিন্তু এটা হয়তো ওই সব কথা বলার জন্য সঠিক সময় নয়।’

মাহমদউল্লাহকে দল থেকে বাদ দিয়ে নির্বাচকেরা বলেছিলেন, তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘বিশ্রামটা মনে হয় একটু বেশিই হয়ে গিয়েছিল। এটা আমার হাতে নেই। এটা তাঁদের (নির্বাচকদের) সিদ্ধান্ত। আমার কাজটা আমি যদি সততা দিয়ে করতে পারি, এটাই আমার কাজ। আমি এটাই করতে চাই।’

তিনি আপাতত দেশ আর দল নিয়েই ভাবতে চান। বলেন, ‘এই মুহূর্তে এটুকুই বলতে পারি যে, আমি দেশের জন্য খেলতে চাইছি, দলের জন্য অবদান রাখতে চাইছি। যদি দলের জয়ের জন্য কিছু করতে পারি, তাহলে আরও ভালো লাগবে।’

You Might Also Like

সৌদি সুন্দরী মডেলকে বিয়ে করলেন ইরফান পাঠান
সব চিন্তাই ব্যাটিং নিয়ে
ফ্রান্স জাতীয় ক্রিকেটলীগে পাকিস্থানকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন
চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া যাচ্ছেন শাহাদাত
ক্রিকেটে ফিরেই যা বললেন আশরাফুল!
Previous Article ইসরায়েলি হামলায় অন্তঃসত্ত্বা মায়ের মৃত্যু, হাসপাতালে শিশুর জন্ম
Next Article ভৈরবে রেল দুর্ঘটনা: নিহতদের প্রত্যেকের পরিবার পাবে ১ লাখ টাকা

You Might Also Like

ভারতের বিপক্ষে হারল শ্রীলঙ্কা, ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

3 years ago

আর্জেন্টিনা ম্যাচে ক্ষতির মুখে হংকং

12 years ago

বাংলাদেশকে অপমান করে বিজ্ঞাপন বানালো ভারতীয় ক্রিকেট দলের সমর্থকরা!

12 years ago

ক্রিকেট নিউ জিল্যান্ডে হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু পাকিস্তানের

11 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : [email protected]

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?