By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: ভৈরবে রেল দুর্ঘটনা: নিহতদের প্রত্যেকের পরিবার পাবে ১ লাখ টাকা
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

ভৈরবে রেল দুর্ঘটনা: নিহতদের প্রত্যেকের পরিবার পাবে ১ লাখ টাকা

Last updated: October 26, 2023 4:54 pm
3 years ago
2 Min Read
SHARE

ভৈরবে রেল দুর্ঘটনায় নিহত ১৭ জনের প্রত্যেকের পরিবারকে রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক লাখ করে টাকা সহায়তা দেওয়া হবে। আহত প্রায় ১০০ জনের চিকিৎসার পুরো খরচও মন্ত্রণালয় বহন করবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

এসময় মাত্র ১ লাখ টাকা ক্ষতিপূরণের যৌক্তিকতা জানতে চাইলে মন্ত্রী বলেন, বর্তমান নীতিমালায় এটিই রয়েছে। তবে রেলের কারণে দুর্ঘটনা ঘটলে ক্ষতিপূরণের পরিমাণ পাঁচ লাখে উন্নীত করে নতুন আইন হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

রেলমন্ত্রী  বলেন, প্রাথমিকভাবে মালবাহী ট্রেনের চালকের দোষে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে, ওই ট্রেন পরিচালনায় সংশ্লিষ্টদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনে দোষী বিবেচিত হলে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার ভৈরবে সংঘটিত ভয়াবহ দুর্ঘটনার তৃতীয় দিনের মাথায় বিদেশ সফর থেকে এসে নিজ দপ্তরে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন মন্ত্রী।

তিনি বলেন, রেলে ভয়াবহ জনবল সংকট রয়েছে। জটিলতার কারণে লম্বা সময় ধরে জনবল নিয়োগ দেওয়া যায়নি। এসব কারণে অবসরে যাওয়া অনেক লোকোমাস্টারকে চুক্তিতে নিয়োগ দিয়ে ট্রেন চালানো হচ্ছে।

এ দুর্ঘটনায় রেলের সঙ্কেত বা ট্রাফিক বিভাগের দায় দায়িত্ব আছে কি না জানতে চাইলে তিনি বলেন, সম্পূর্ণ দিনের আলোতে এই ঘটনা ঘটেছে। দিনের আলোতে সব দেখা যায়। সংকেতে ভুল থাকলেও চালক মালবাহী ট্রেনটি থামানোর কথা ছিল।

এ দুর্ঘটনায় নাশকতার বিষয়টিও খতিয়ে দেখা উচিত বলে মন্তব্য করেন মন্ত্রী।  তিনি বলেন, এর আগেও নির্বাচন সামনে রেখে জ্বালাও পোড়াও হয়েছে। ট্রেনেও আগুন দেওয়া হয়েছে। তাছাড়া প্রায়শই ট্রেনে পাথর ছুড়ে মারা হয়।

গত সোমবার (২৩ অক্টোবর)  বিকেলে ভৈরবের জগন্নাথপুর এলাকায় ঢাকাগামী আন্তঃনগর এগারসিন্দুর (গোধুলী) ট্রেনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কন্টেইনারবাহী একটি ট্রেনের সংঘর্ষে ১৮ জন নিহত ও শতাধিক আহত হন। দুর্ঘটনায় এগারসিন্দুর ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে দুমড়ে-মুচড়ে যায়।

You Might Also Like

প্রবাসী কবি শাহ শামীম আহমেদকে নিয়ে মাসিক বাসিয়া পত্রিকার অন্তরঙ্গ আড্ডা
চাকরির জন্য সিলেটে এসে গড়াগড়ি!
মহীয়সী নারী গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান আজ সন্ধ্যায় হোটেল মেট্রো ইন্টারনেশনালে
পুলিশপ্রধান শহীদুল, র‌্যাবের বেনজীর
সিলেটে ঈদের জামাত কোথায় কখন
Previous Article অনেক কিছুই বলার আছে: মাহমুদউল্লাহ
Next Article দুই দলকেই বুঝতে হবে, দেশ আগে

You Might Also Like

‘জনমত’-এ কবি, সাংবাদিক ফকির ইলিয়াসের সাথে আড্ডা

9 years ago

বিলাসবহুল বাসে এবার সহজেই কলকাতা-ঢাকা-আগরতলা

11 years ago

চীনের সেরা ধনী সম্পর্কে জেনে নিন ১৫টি দারুণ তথ্য

11 years ago

বিপাশার সঙ্গে ৮০ পুলিশ!

12 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?