By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: দুই দলকেই বুঝতে হবে, দেশ আগে
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

দুই দলকেই বুঝতে হবে, দেশ আগে

Last updated: November 1, 2023 10:04 am
3 years ago
2 Min Read
SHARE

দেশের রপ্তানি বাজারের ৭৫ শতাংশ মূলত ইউরোপে। করোনা মহামারির পর ইউরোপ থেকে বাড়তি ক্রয়াদেশ এসেছিল। সেখানে রপ্তানি বেড়েছিল। সেসব পোশাক বা জুতা নিয়ে এখন বিক্রি করতে পারছে না তারা। ইউরোপে মূল্যস্ফীতি বেড়েছে। এতে দেশের শিল্পকারখানায় নতুন ক্রয়াদেশ কমে গেছে। আমরা বেশ কয়েকজন ব্যবসায়ী এখন যুক্তরাষ্ট্রমুখী হচ্ছি। সেখানকার অর্থনীতি ইউরোপের চেয়ে ভালো। সব মিলে আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির দিকে রপ্তানি বাড়তে শুরু করবে। এর মধ্যেই দেশে শুরু হয়ে গেছে হরতাল, অবরোধ।

একটা লম্বা সময় ধরে দেশে এসব হরতাল, অবরোধ ছিল না। অর্থনীতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছিল। এরপর মহামারি, যুদ্ধ মিলে বৈশ্বিক নানা কারণেই অর্থনীতি চাপে পড়েছে। এর মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক অস্থিরতা। এখন হরতাল, অবরোধ টানা চলতে থাকলে অর্থনীতির উন্নতির প্রক্রিয়া থেমে যাবে। অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। এখানে আমদানিকারকদের কার্যালয় আছে, তারা সবই দেখছে। এ পরিস্থিতি তাদের মধ্যে অস্বস্তি তৈরি করবে। এ ছাড়া বিশ্বে বিকল্প দেশ আছে তাদের জন্য। তারা সেদিকে চিন্তা করতে পারে। এটা দেশের অর্থনীতির জন্য শুভ নয়।

চলমান পরিস্থিতিতে খুবই দুশ্চিন্তার মধ্যে আছি। আগেও হরতাল, অবরোধ দেখেছি। এক দিন, দুই দিন করে পরে টানা হয়েছে এসব কর্মসূচি। এখন আবার জ্বালাও-পোড়াও শুরু হয়ে গেলে, এটা কোথায় গিয়ে দাঁড়াতে পারে; তা বোঝা যাচ্ছে না। সামনে কোনো সমাধানও দেখছি না। দেশে গণতন্ত্র আছে, এটা থাকাটা খুবই জরুরি। যে সমস্যা তৈরি হয়েছে, তা রাজনৈতিক। সমস্যার সমাধান হওয়া উচিত রাজনৈতিকভাবেই।

রাজনীতি ও অর্থনীতি দুটোই একটির সঙ্গে আরেকটি জড়িত। সব নজর এখন চলে গেছে রাজনীতির দিকে। অর্থনীতির দিকে তাকানো উচিত। তা ছাড়া হরতালে কেউ আর এখন অভ্যস্ত নয়। মানুষ এমন কর্মসূচি চায় না। জ্বালাও-পোড়াও করে কোনো সমাধান হবে না। অর্থনীতি ধ্বংস হলে মানুষ কীভাবে বেঁচে থাকবে। সাধারণ মানুষ টিকে থাকতে পারবে না। আমাদের সমস্যা আমাদেরই ঠিক করতে হবে। সমঝোতার মধ্যে আসতেই হবে। দেশের চেয়ে রাজনৈতিক দল আগে হতে পারে না। দেশ টিকলে, দল টিকবে। সবার আগে দেশ, দুই দলকেই এটি বুঝতে হবে।

সৈয়দ মঞ্জুর এলাহী

চেয়ারম্যান, অ্যাপেক্স ফুটওয়্যার ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা

You Might Also Like

করোনায় গর্ভের সন্তানসহ নারী চিকিৎসকের মৃত্যু
সিলেটে হত্যার দায়ে দুই জনের ফাঁসি, একজনের যাবজ্জীবন
দূত সম্মেলনে যোগ দেবেন আজ লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী
শুধু দেশে নয় প্রবাসেও রবীন্দ্রনাথের বাংলাদেশ
জাফলংয়ে খেয়া নৌকা ডুবে পরিবহন শ্রমিক নিখোঁজ
Previous Article ভৈরবে রেল দুর্ঘটনা: নিহতদের প্রত্যেকের পরিবার পাবে ১ লাখ টাকা
Next Article যুবদল নেতার মৃত্যু আজ বুধবার সিলেটে হরতাল

You Might Also Like

জৈন্তাপুরে ব্যক্তি উদ্যোগে গ্রামের রাস্তা সংস্কার

5 years ago

আফলাতুন নেছা হিফযুল কোরআন বৃত্তি পরীক্ষা সম্পন্ন

9 months ago

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর জন্মবার্ষিকীতে জেলা আওয়ামীলীগের দোয়া মাহফিল

5 years ago

লিড পাওয়ার পথে শ্রীলঙ্কা

11 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?