By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করলেন রোনালদো
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
খেলাধুলাসর্বশেষ

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করলেন রোনালদো

Last updated: June 24, 2021 11:33 am
5 years ago
2 Min Read
SHARE

এবারের ইউরো কাপে যেন রেকর্ড গড়ার খেলায় মেতেছেন পর্তুগালের সবচেয়ে বড় তারকা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রতি ম্যাচেই গড়ছেন একের পর এক রেকর্ড। যার ধারাবাহিকতায় গ্রুপপর্বের শেষ ম্যাচে জোড়া গোলের মাধ্যমে করলেন বিশ্ব রেকর্ড।

মঙ্গলবার রাতে গ্রুপপর্বের শেষ ম্যাচে ফ্রান্সের বিপক্ষে জোড়া গোল করে পর্তুগালকে নকআউটের টিকিট পাইয়ে দিয়েছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার রোনালদো। এর আগে হাঙ্গেরির বিপক্ষে প্রথম ম্যাচেও করেছিলেন জোড়া গোল। পরে জার্মানির সঙ্গে স্কোরশিটে নাম তুলেছেন একবার।

টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচেই পাঁচ গোলের সুবাদে আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর গোলসংখ্যা এখন ১০৯টি। তিনিই এখন যুগ্মভাবে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা। ইরানের আলি দাইয়ের করা ১০৯ গোলের বিশ্বরেকর্ডে ভাগ বসিয়েছেন রোনালদো। জাতীয় দলের হয়ে এ দুজনের চেয়ে বেশি গোল করতে পারেননি আর কেউ।

আগামী রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শেষ ষোলোর ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হবে পর্তুগাল। সেই ম্যাচে মাত্র একটি গোল করতে পারলেই এককভাবে বিশ্বের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে একশর বেশি গোল করা ফুটবলার এখনও পর্যন্ত শুধুমাত্র আলি দাই এবং রোনালদো।

সর্বোচ্চ গোলের বিশ্বরেকর্ড ছাড়াও ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ইউরো ও বিশ্বকাপ মিলে ২০ গোলের রেকর্ড গড়েছেন রোনালদো। ফ্রান্সের বিপক্ষে ম্যাচের পর ইউরো কাপে তার গোলসংখ্যা ১৪টি, পাশাপাশি বিশ্বকাপে করেছেন ৭টি গোল।

এ দুই টুর্নামেন্ট মিলে এতদিন ধরে সর্বোচ্চ ১৯ গোলের রেকর্ড ছিল জার্মানির মিরোস্লাভ ক্লোজার। ইউরো কাপের এবারের আসরে প্রথম তিন ম্যাচেই ৫ গোল করে সেই রেকর্ডও নিজের নামে করে নিয়েছেন রোনালদো।

এদিকে ফ্রান্সের বিপক্ষে রোনালদোর করা দুইটি গোলই ছিল পেনাল্টি থেকে। যার সুবাদে ইউরো কাপের ইতিহাসে এক ম্যাচে জোড়া পেনাল্টি গোল করা প্রথম খেলোয়াড় হয়ে গেছেন পর্তুগিজ অধিনায়ক।

You Might Also Like

সিলেটে করোনা নিয়ন্ত্রণে পাঁচ সুপারিশ
শূন্যতার মতো সুন্দর সময়ের ছায়া কবিতার বাগানে নানা রঙের ছবি ॥ শিউল মনজুর
মহানগর পুলিশের নতুন কমিশনারের যোগদান
‘তজম্মুল স্যার কর্মগুণে চিরকাল বেঁচে থাকবেন’ নাগরিক স্মরণসভায় বক্তারা
কৃত্রিম কিডনি তৈরি করলেন বাঙালি বিজ্ঞানী
Previous Article সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে আওয়ামী লীগের লড়াই এখনো চলমান
Next Article জন্মদিনে মেসিকে নিয়ে গান, সতীর্থদের উদযাপন

You Might Also Like

২য় জাজ কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০১৭ ইশতিয়াক জামিল ও শামিম চ্যাম্পিয়ান

10 years ago

বিছানায় শুয়ে মোবাইল টিপছেন? জানেন কি ক্ষতি হচ্ছে!

10 years ago

আবু কওছর ।। আবার উঠবে সূর্য

5 years ago

বাংলাদেশের ক্রিকেটারদের কটূক্তি করায় ব্র্যাভোর জরিমানা করেছে আইসিসি

12 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?